সর্বশেষ
জাভা সাগরে নিখোঁজ জাহাজের ১১৪ যাত্রী জীবিত উদ্ধার গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি প্রেমিকাকে গলা কেটে হত্যা, বস্তায় ভরে পাহাড়ে ফেলার পথে রক্তের ফোঁটায় ধরা যুবক নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী শেভরন ছবি তোলাকে কেন্দ্র করে বানিয়াচংয়ে সংঘর্ষ, আহত ৩৫ ইউএস ওপেনের নতুন রানি রিবাকিনা, সাবালেঙ্কাকে হারিয়ে বিশ্বসেরাও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবার আফ্রিকার মরুভূমিতে, বিদ্রোহীদের ড্রোন প্রশিক্ষণ দিচ্ছে কিয়েভ কমলার মালিবুর বাড়িতে অচেনা নারীর অনুপ্রবেশের চেষ্টা, বাড়ল নিরাপত্তা ওমানের সঙ্গে সমঝোতা হলেও খুলছে না হরমুজ, জানাল ইরান চট্টগ্রামে বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে দুর্ঘটনা, নিহত ৪

বদলির আবেদন শেষ আজ, জটিলতায় মাউশিতে শিক্ষকদের ভিড়

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ২৭ অগাস্ট ২০২৬ | ৮:১৯ এএম

বদলির আবেদন শেষ আজ, জটিলতায় মাউশিতে শিক্ষকদের ভিড়

ফাইল ছবি

বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষকদের স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে বদলির আবেদনে নানা জটিলতা দেখা দিয়েছে। আবেদন করতে না পেরে অনেক শিক্ষক মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মাউশি) ছুটছেন। এদিকে বদলির আবেদনের শেষ দিন আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট)।

মাউশি সূত্র জানায়, বুধবার (২৬ আগস্ট) পর্যন্ত বদলির জন্য ১১ হাজার ৯৮৬ জন শিক্ষক আবেদন করেছেন। শেষ দিনে আবেদনের সংখ্যা আরও বাড়তে পারে।

শিক্ষকদের অভিযোগ, অনলাইনে আবেদন করতে গিয়ে বিভিন্ন সমস্যার মুখে পড়ছেন তারা। অনেকেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারছেন না। এসব সমস্যার জন্য নিজেদের কোনো ভুল নেই বলেও দাবি করছেন আবেদনকারীরা।

জটিলতা নিরসনে আজ মাউশি ও বদলি কার্যক্রমের সফটওয়্যার নির্মাণকারী ভেন্ডর প্রতিষ্ঠানের প্রতিনিধিদের বৈঠক হওয়ার কথা রয়েছে। মাউশির এক কর্মকর্তা জানান, ভেন্ডর প্রতিষ্ঠানের আসিফ নামের এক প্রতিনিধি বেলা ১১টায় মাউশিতে আসবেন। বৈঠকে শিক্ষকদের সমস্যাগুলো তুলে ধরা হবে।

সমস্যাগুলো সফটওয়্যার-সংক্রান্ত এবং সমাধানযোগ্য হলে ভেন্ডর প্রতিষ্ঠান প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এরই মধ্যে বিষয়গুলো টেলিটককেও জানানো হয়েছে।

মাউশির ওই কর্মকর্তা বলেন, বদলির আবেদন করতে না পারা অনেক শিক্ষক মাউশিতে এসে সমস্যার কথা জানাচ্ছেন। প্রায় সবাই একই ধরনের সমস্যার কথা বলছেন। বিষয়গুলো পর্যালোচনা করে সমাধানের চেষ্টা করা হচ্ছে।

এর আগে গত ২১ আগস্ট সকাল ১১টা থেকে বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষকদের বদলির আবেদন অনলাইনে শুরু হয়। আজ বৃহস্পতিবার আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার কথা রয়েছে।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com