সর্বশেষ
কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে দেওয়া হলো, প্লাবিত রাঙামাটির বিভিন্ন এলাকা নিলামে উঠছে ডায়ানার সেই ‘রিভেঞ্জ ড্রেস’, দাম উঠতে পারে ৩ লাখ ডলার শচীনের রেকর্ড ভাঙার পথে জো রুট, কতটা দূরে ইংলিশ তারকা? কুষ্টিয়ায় পদ্মার পানি বাড়ছে, নিম্নাঞ্চল প্লাবিত; সাপের আতঙ্কে বানভাসি মানুষ সাত বছর পর ভারতে শি জিনপিং, ব্রিকস সম্মেলনে যোগ দেবেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নূর মোহাম্মদ ও পাবনার সাঈদা শবনমের দুর্নীতির অদৃশ্য সাম্রাজ্য ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর হুতিদের থামাতে ইরানকে কড়া বার্তা পাকিস্তানের ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী মহাখালীতে পরিত্যক্ত সাততলা ভবনে আগুন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট

১৭ বছরে দেশের অর্থনীতির কোমর ভেঙে দিয়েছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬ | ৬:১৫ এএম

১৭ বছরে দেশের অর্থনীতির কোমর ভেঙে দিয়েছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী

আওয়ামী লীগের ১৭ বছরের শাসনে দেশের অর্থনীতির কোমর ভেঙে গেছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ।

বুধবার ভোলার নতুন বাজার দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক পথসভায় তিনি এ মন্তব্য করেন।

পার্থ বলেন, দেশে বর্তমানে গ্যাস ও বিদ্যুতের সমস্যা রয়েছে। আওয়ামী লীগ ১৭ বছরে দেশের অর্থনীতির এমন অবস্থা করেছে যে, অর্থনীতির কোমর ভেঙে গেছে। বাংলাদেশের ইতিহাসের কঠিনতম সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, “সেখান থেকে আমাদের উঠে আসতে হচ্ছে।”

ভোলা-বরিশাল সেতু প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, সেতুটির দাবিতে ভোলার মানুষ দীর্ঘদিন ধরে আন্দোলন করেছে। সরকার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে এবং নিজস্ব অবস্থান থেকে বিবেচনা করছে।

তিনি বলেন, হিজলা-মুলাদি-শরীয়তপুর হয়ে ঢাকায় গেলে প্রায় ৪০ মিনিট সময় কম লাগে। যোগাযোগের এ বিষয়টিও সরকার বিবেচনা করছে।

ভোলার উন্নয়ন প্রসঙ্গে পার্থ বলেন, মেডিকেল কলেজের জন্য ১ হাজার ২০০ কোটি টাকা, নদীভাঙন প্রতিরোধে ৭০০ কোটি টাকা এবং সদর উপজেলার অভ্যন্তরীণ সড়ক মেরামতে ৫০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ভোলার উন্নয়নে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

নিজ দলের নেতাকর্মীদের সতর্ক করে তথ্যমন্ত্রী বলেন, “আমার দলে কোনো চোর নেই, সন্ত্রাসী নেই, টেন্ডারবাজ-চাঁদাবাজ নেই। আমার দলের নাম ভাঙিয়ে কেউ এসব করলে মনে রাখবেন, তারা আমার দলের কেউ নয়।”

নির্বাচনে যারা তাকে ভোট দিয়েছেন এবং যারা দেননি—সবাইকে সহযোগিতার আহ্বান জানিয়ে পার্থ বলেন, “আপনারা সবাই আমাকে সহযোগিতা করুন, যেন আমি সবার জন্য কাজ করতে পারি।”

তথ্য ও সম্প্রচারমন্ত্রী হওয়ার পর প্রথমবার নিজ নির্বাচনী এলাকা ভোলায় যান আন্দালিভ রহমান পার্থ। তাকে স্বাগত জানাতে সকাল থেকেই বৈরী আবহাওয়া ও বৃষ্টি উপেক্ষা করে দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ ভোলার খেয়াঘাট, নতুন বাজার, কালীনাথ রায় বাজারসহ বিভিন্ন এলাকায় অবস্থান নেন।

দুপুর ১২টার দিকে বরিশাল থেকে স্পিডবোটে ভোলার উদ্দেশে রওনা হন পার্থ। পথে খালের দুই পাশে দাঁড়িয়ে থাকা মানুষ হাত নেড়ে তাকে শুভেচ্ছা জানান।

দুপুর সোয়া ১টার দিকে ভোলার খেয়াঘাটে পৌঁছালে জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কাওসার, জেলা পরিষদ প্রশাসক গোলাম নবী আলমগীরসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতারা ফুল দিয়ে তাকে বরণ করে নেন।

পরে খেয়াঘাট থেকে উকিলপাড়ার বাসভবনে যাওয়ার পথে সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা মানুষ ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান। এরপর নতুন বাজার চত্বরে আয়োজিত পথসভায় বক্তব্য দেন তথ্যমন্ত্রী।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com