সর্বশেষ
পলিথিন-প্লাস্টিক বন্ধে আরও কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ রুল খারিজ, ছবি ছাড়া হবে না জাতীয় পরিচয়পত্র অক্টোবরের শুরুতে বাড়তে পারে ডেঙ্গুর প্রকোপ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী স্পেনে আরও এক ক্লাবের মালিক হচ্ছেন মেসি হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজ ও ৮ ট্যাংকারে হামলার দাবি ইরানের সকালে ঘুম ঘুম ভাব কাটাবেন যেভাবে সরাসরি সম্প্রচারের সময় কিয়েভে টিভি চ্যানেলে রুশ ড্রোন হামলা, নিহত ৫ বোলারদের দাপটে আরব আমিরাতকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধস: সুড়ঙ্গের ‘এয়ার পকেটে’ ৯ দিন বেঁচে ছিলেন দুই জলবিদ্যুৎকর্মী

ভ্রাতৃত্বের বন্ধন ভাঙতে চক্রান্ত চলছে: রিজভী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬ | ১২:৪১ পিএম

ভ্রাতৃত্বের বন্ধন ভাঙতে চক্রান্ত চলছে: রিজভী

সংগৃহীত ছবি

দেশের দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন নষ্ট করতে চক্রান্তকারীরা নানা চেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।

মঙ্গলবার সকালে রাজধানীর জিয়া উদ্যানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন। এ সময় হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের নেতারা তার সঙ্গে ছিলেন।

রিজভী বলেন, আমাদের মাটির গভীরে রয়েছে দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ। হাজার বছর ধরে মানুষ একই সমাজ ও মহল্লায় কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করে আসছে। এই অটুট বন্ধন যুগ যুগ ধরে টিকে থাকবে।

তিনি বলেন, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের কল্যাণে পৃথক তিনটি ট্রাস্ট গঠন করা হয়েছে। সংশ্লিষ্ট সম্প্রদায়ের উপাসনালয়গুলো আরও সুন্দর ও সমৃদ্ধভাবে পরিচালনা এবং পূজারি ও ভক্তরা যাতে নির্বিঘ্নে প্রার্থনা ও আরাধনা করতে পারেন, তা নিশ্চিত করাই এসব ট্রাস্টের অন্যতম লক্ষ্য।

ট্রাস্টের দায়িত্ব পাওয়া ব্যক্তিরা নিজ নিজ সম্প্রদায়ের যোগ্য ও দক্ষ ব্যক্তি উল্লেখ করে রিজভী বলেন, তারা আন্তরিকতার সঙ্গে উপাসনালয়গুলোর সার্বিক ব্যবস্থাপনা পরিচালনা করবেন।

বাংলাদেশি জাতীয়তাবাদ প্রসঙ্গে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রবর্তিত এই দর্শনে দেশের প্রতিটি ধর্মীয় সম্প্রদায় ও নৃ-গোষ্ঠীর সমান স্থান রয়েছে। প্রত্যেকেই গর্বের সঙ্গে নিজেকে বাংলাদেশি হিসেবে পরিচয় দিতে পারে।

রিজভী আরও বলেন, দেশবিরোধী বিভিন্ন চক্রান্তকারী দল মানুষের এই অটুট বন্ধন ভাঙার চেষ্টা করলেও দেশের মানুষ সব সময় ঐক্যবদ্ধ থেকেছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষ একে অপরের পূজা-পার্বণ ও ঈদের আনন্দে অংশ নেয়। এই সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com