সর্বশেষ
যুক্তরাজ্যের অডিটে বাংলাদেশের দুই বিমানবন্দরের নিরাপত্তায় বড় উন্নতি জ্বালানি তেলের দাম বাড়তেই বাড়ল বাস ভাড়া, প্রতি কিলোমিটারে ১৭ পয়সা ফ্রান্স-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদারে আগ্রহী প্যারিস: রাষ্ট্রদূত গ্রিনল্যান্ডে দুটি নতুন সামরিক ঘাঁটি চালু করছে যুক্তরাষ্ট্র ইমরান খানের তিন বোনের আটকাদেশ বাতিল চেয়ে লাহোর হাইকোর্টে আবেদন হুতিদের সামরিক সহায়তা বন্ধে ইরানকে জি৭-এর আহ্বান গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে ইতালিতে ইসরায়েলি সেনার বিরুদ্ধে মামলা নেতানিয়াহুকে ‘যুদ্ধাপরাধী ও গণহত্যার স্থপতি’ বলে গ্রেপ্তারের দাবি মামদানির জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, নিহত ২; নিখোঁজ ৪ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান

জ্বালানি তেলের দাম বাড়তেই বাড়ল বাস ভাড়া, প্রতি কিলোমিটারে ১৭ পয়সা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬ | ৪:১০ পিএম

জ্বালানি তেলের দাম বাড়তেই বাড়ল বাস ভাড়া, প্রতি কিলোমিটারে ১৭ পয়সা

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর এবার বাড়ানো হলো বাস ভাড়া। দূরপাল্লা ও মহানগর এলাকায় প্রতি কিলোমিটারে বাস ভাড়া ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।

মঙ্গলবার সড়ক পরিবহন মন্ত্রণালয়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ২৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৪০ পয়সা হয়েছে।

ঢাকা ও চট্টগ্রাম মহানগরেও বেড়েছে বাস ভাড়া। এসব এলাকায় প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ৫৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৭০ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এর আগে সোমবার বিকেলে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সঙ্গে বৈঠকে কিলোমিটারপ্রতি ২০ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছিল সড়ক পরিবহন মালিক সমিতি।

মালিক সমিতির প্রস্তাবে দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ২৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৪৩ পয়সা, ঢাকা ও চট্টগ্রাম মহানগরে ২ টাকা ৫৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৭৩ পয়সা এবং ডিটিসি এলাকায় মিনিবাসের ভাড়া ২ টাকা ৩২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৫২ পয়সা নির্ধারণের কথা বলা হয়েছিল।

তবে শেষ পর্যন্ত মালিক সমিতির প্রস্তাবের চেয়ে কমিয়ে প্রতি কিলোমিটারে ১৭ পয়সা ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com