সর্বশেষ
প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক কম্পিউটার ল্যাব নিশ্চিত করতে হবে: অর্থমন্ত্রী কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক সুমন গ্রেপ্তার নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিল্লে ২০৩৪ সালের অর্থনৈতিক লক্ষ্য অর্জনে দক্ষ মানবসম্পদ গড়তে হবে: ববি হাজ্জাজ মেক্সিকোর কারাগারে ভয়াবহ দাঙ্গা, নিহত ১০ ডিআইজি পরিচয়ে ভিআইপি লাউঞ্জ ব্যবহার, চাকরি হারালেন অতিরিক্ত ডিআইজি টুটুল চক্রবর্তী বিশ্ব ডাক দিবস আজ ভারত মহাসাগরের নির্জন দ্বীপে ১ লাখ ৮০ হাজারের বেশি বিশালাকার কচ্ছপ ইন্দোনেশিয়ার দাবানলের ধোঁয়ায় বিপর্যস্ত মালয়েশিয়া, রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে স্কুল বন্ধ যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে বিপাকে ভারতের ৮ আইটি কোম্পানি, অনিশ্চয়তায় হাজারো কর্মীর গ্রিন কার্ড

ইন্দোনেশিয়ার দাবানলের ধোঁয়ায় বিপর্যস্ত মালয়েশিয়া, রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে স্কুল বন্ধ

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৬ | ১১:০৮ এএম

ইন্দোনেশিয়ার দাবানলের ধোঁয়ায় বিপর্যস্ত মালয়েশিয়া, রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে স্কুল বন্ধ

সংগৃহীত ছবি

ইন্দোনেশিয়ার দাবানল থেকে ছড়িয়ে পড়া তীব্র ধোঁয়াশায় মালয়েশিয়ায় বায়ুদূষণ ভয়াবহ রূপ নিয়েছে। বাতাসের মান মারাত্মক অস্বাস্থ্যকর পর্যায়ে নেমে যাওয়ায় রাজধানী কুয়ালালামপুরসহ দেশটির কয়েকটি প্রধান অঞ্চলে শুক্রবার সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে সরকার।

মালয়েশিয়ার শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি থেকে সুরক্ষিত রাখতে জরুরি ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দেশটির শিক্ষামন্ত্রী ফাদলিনা সিদেক এক সতর্কবার্তায় বলেন, ধোঁয়াশার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে সব রাজ্য শিক্ষা বিভাগ ও জেলা শিক্ষা অফিসকে নির্দেশ দেওয়া হয়েছে। বায়ুমণ্ডলের অবস্থা বিবেচনায় প্রয়োজনীয় জরুরি পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রস্তুত থাকতেও বলা হয়েছে।

পরিবেশ বিশেষজ্ঞদের মতে, প্রতিবছর ইন্দোনেশিয়ার বনাঞ্চল ও কৃষিজমিতে অনিয়ন্ত্রিত আগুন ও দাবানলের কারণে সৃষ্ট ধোঁয়া বাতাসের সঙ্গে মালয়েশিয়া ও সিঙ্গাপুরে ছড়িয়ে পড়ে। এতে দক্ষিণ-পূর্ব এশিয়ার বিস্তীর্ণ এলাকায় বায়ুদূষণ বাড়ে এবং জনস্বাস্থ্যের জন্য গুরুতর ঝুঁকি তৈরি হয়।

এ পরিস্থিতিতে স্থানীয় কর্তৃপক্ষ সাধারণ মানুষকে মাস্ক ব্যবহার এবং জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে।

সূত্র: রয়টার্স

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com