ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৬ | ৫:২৮ পিএম

চীনে চলমান অনূর্ধ্ব-১৮ স্কুল বিশ্বকাপ ফুটবলে ভারতের বিপক্ষে গোল উৎসব করেছে আফ্রিকার দেশ বেনিন। মঙ্গলবার সুজৌতে অনুষ্ঠিত ম্যাচে ভারতকে ২৭-০ গোলে বিধ্বস্ত করেছে দলটি।
৮০ মিনিটের ম্যাচে বেনিনের আক্রমণ সামলাতে পুরোপুরি ব্যর্থ হয় ভারতীয় যুবারা। বেনিনের হয়ে জন ইথান হুন্তিনমে, ফ্রাঁসোয়া আদিসা ও ওসভালদো সেমেভো লোকো প্রত্যেকে চারটি করে গোল করেন। ইজুদিন বুকারি করেন হ্যাটট্রিক। এ ছাড়া ভারতের খেলোয়াড়দের দুটি আত্মঘাতী গোলেও ব্যবধান বাড়ে।
চলতি টুর্নামেন্টে দুর্দান্ত ছন্দে রয়েছে বেনিন। নিজেদের প্রথম ম্যাচে কাতারকে ৭-০ গোলে হারানোর পর এবার ভারতের বিপক্ষে ২৭ গোল করেছে দলটি। দুই ম্যাচে প্রতিপক্ষের জালে মোট ৩৪ গোল করলেও একটিও হজম করেনি তারা।
টানা দুই জয়ে ‘বি’ গ্রুপ থেকে শেষ ষোলোতে জায়গা নিশ্চিত করেছে বেনিন। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আজ চীনের দ্বিতীয় দলের মুখোমুখি হবে তারা।
দুই দলই প্রথম দুই ম্যাচে জয় পেয়েছে। ফলে গ্রুপ পর্বের শেষ ম্যাচের ফলেই নির্ধারিত হবে ‘বি’ গ্রুপের শীর্ষস্থান কার দখলে যাচ্ছে।



© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত