ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬ | ১২:০২ পিএম

ফিলিস্তিনের পবিত্র আল-আকসা মসজিদের খতিব শেখ খালেদ আবু জুমআকে আটক করেছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী। শুক্রবার (২৩ অক্টোবর) জুমার নামাজ পরিচালনার পরপরই তাঁকে আটক করা হয়। তবে কী কারণে তাঁকে আটক করা হয়েছে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা দেয়নি ইসরায়েলি কর্তৃপক্ষ।
জেরুজালেম গভর্নরেটের মিডিয়া অফিস জানিয়েছে, জুমার নামাজ শেষ হওয়ার পরপরই আল-আকসা মসজিদ প্রাঙ্গণে শেখ খালেদ আবু জুমআকে ঘিরে ধরেন ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সদস্যরা। পরে তাঁকে সেখান থেকে নিয়ে যাওয়া হয়।
তবে তাঁর আটকের বিষয়ে ইসরায়েলি কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য বা নির্দিষ্ট অভিযোগ জানানো হয়নি।
উল্লেখ্য, জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ফিলিস্তিনি মুসল্লি ও ধর্মীয় ব্যক্তিত্বদের ওপর ইসরায়েলি বাহিনীর বিধিনিষেধ এবং আটকের ঘটনা নিয়ে দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক মহলে উদ্বেগ রয়েছে।
সূত্র: আল-জাজিরা।



© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত