সর্বশেষ
অবৈধ টয়লেট্রিজ উৎপাদনকারী প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে তদবির বাণিজ্যের অভিযোগে গ্রেপ্তার ১ নওগাঁয় সুগন্ধি চাল মজুতের অভিযোগে দুই রাইস মিলকে জরিমানা নদীতে গোসলে নেমে দৃষ্টিপ্রতিবন্ধী তরুণী নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান গুজব প্রতিরোধে এফবিআইয়ের সহযোগিতা চাইলেন আইজিপি রাজবাড়ীতে বাস-মাহিন্দ্র সংঘর্ষে চালক নিহত, একই পরিবারের চারজনসহ আহত ৫ নির্মল সেনের ৯৬তম জন্মবার্ষিকী স্ত্রীর স্বীকৃতির দাবিতে প্রেমিকের বাড়িতে বিষের বোতল হাতে তরুণীর অনশন ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪১৯, মিরপুর বিভাগে সর্বোচ্চ ৯৬ দুদক , ডিবি পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি, চক্রের মূলহোতা কথিত সাংবাদিক আশিক ও রশিদ চক্রকে আইনের আওতায় আনার দাবি

বেনজীরের জামিনের খবরে পুলিশের প্রতিক্রিয়া: ‘নিশ্চিত তথ্য নেই, যাচাই চলছে’

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ০২ অগাস্ট ২০২৬ | ৫:১১ পিএম

বেনজীরের জামিনের খবরে পুলিশের প্রতিক্রিয়া: ‘নিশ্চিত তথ্য নেই, যাচাই চলছে’

বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ সংযুক্ত আরব আমিরাতের দুবাই কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন—এমন খবর দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলেও এ বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য নেই বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে।

রোববার (২ আগস্ট) প্রকাশিত বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, দুবাইয়ের স্থানীয় আদালত বেনজীর আহমেদের জামিন আবেদন মঞ্জুর করার পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তিনি কারামুক্ত হয়েছেন। তবে এ বিষয়ে সংযুক্ত আরব আমিরাতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

প্রতিবেদনগুলোতে দুবাই-সংশ্লিষ্ট একাধিক সূত্রের বরাতে বলা হয়েছে, জামিনের শর্ত হিসেবে বেনজীর আহমেদের পাসপোর্ট আদালতের হেফাজতে রাখা হয়েছে। পাশাপাশি আদালতের পূর্বানুমতি ছাড়া তিনি সংযুক্ত আরব আমিরাত ত্যাগ করতে পারবেন না। মামলার বিচারিক কার্যক্রম চলাকালে এসব শর্ত বহাল থাকবে।

এ বিষয়ে জানতে চাইলে পুলিশ সদর দপ্তরের কর্মকর্তারা সাংবাদিকদের বলেন, বেনজীর আহমেদের জামিন বা মুক্তির বিষয়ে তাদের কাছে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য আসেনি। তাই বিষয়টি নিশ্চিত করে মন্তব্য করার সুযোগ নেই।

এর আগে, দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলার পরিপ্রেক্ষিতে গত ১২ জুন বাংলাদেশ কর্তৃপক্ষকে চিঠির মাধ্যমে জানানো হয়, দুবাই পুলিশের সহায়তা এবং আন্তর্জাতিক পুলিশ সংস্থা (ইন্টারপোল)-এর সহযোগিতায় বেনজীর আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে।

অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে বেনজীর আহমেদের বিরুদ্ধে দুদক একাধিক মামলা করেছে। এসব অভিযোগের তদন্তের অংশ হিসেবে তার বিরুদ্ধে আন্তর্জাতিক পর্যায়েও আইনি পদক্ষেপ নেওয়া হয়। তার বিরুদ্ধে বাংলাদেশের আদালতের গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে।

বেনজীর আহমেদ ২০২০ সালের ১৫ এপ্রিল থেকে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার এবং র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক ছিলেন। ২০২১ সালের ডিসেম্বরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্র র‍্যাবের কয়েকজন বর্তমান ও সাবেক কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করলে বেনজীর আহমেদের নামও সেই তালিকায় অন্তর্ভুক্ত হয়।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com