সর্বশেষ
অবৈধ টয়লেট্রিজ উৎপাদনকারী প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে তদবির বাণিজ্যের অভিযোগে গ্রেপ্তার ১ নওগাঁয় সুগন্ধি চাল মজুতের অভিযোগে দুই রাইস মিলকে জরিমানা নদীতে গোসলে নেমে দৃষ্টিপ্রতিবন্ধী তরুণী নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান গুজব প্রতিরোধে এফবিআইয়ের সহযোগিতা চাইলেন আইজিপি রাজবাড়ীতে বাস-মাহিন্দ্র সংঘর্ষে চালক নিহত, একই পরিবারের চারজনসহ আহত ৫ নির্মল সেনের ৯৬তম জন্মবার্ষিকী স্ত্রীর স্বীকৃতির দাবিতে প্রেমিকের বাড়িতে বিষের বোতল হাতে তরুণীর অনশন ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪১৯, মিরপুর বিভাগে সর্বোচ্চ ৯৬ দুদক , ডিবি পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি, চক্রের মূলহোতা কথিত সাংবাদিক আশিক ও রশিদ চক্রকে আইনের আওতায় আনার দাবি

নদীতে গোসলে নেমে দৃষ্টিপ্রতিবন্ধী তরুণী নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৩ অগাস্ট ২০২৬ | ৮:১৯ পিএম

নদীতে গোসলে নেমে দৃষ্টিপ্রতিবন্ধী তরুণী নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

মুন্সীগঞ্জের সদর উপজেলার মিরকাদিম পৌরসভার তিলারদী চর গুচ্ছ গ্রামের পাশে ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে সোহাগী (১৯) নামে এক দৃষ্টিপ্রতিবন্ধী তরুণী নিখোঁজ হয়েছেন। সোমবার (৩ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে, যা এখনও চলমান রয়েছে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, সোমবার দুপুর ২টা ৪ মিনিটে ধলেশ্বরী নদীতে গোসল করার সময় সোহাগী নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়। সংবাদ পেয়ে কমলা ঘাট নদী ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে।

পরে মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের বিশেষ ডুবুরি দল ঘটনাস্থলে যোগ দিয়ে নদীর বিভিন্ন স্থানে তল্লাশি চালায়। ফায়ার সার্ভিস জানিয়েছে, নিখোঁজ তরুণীকে উদ্ধার না করা পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

এদিকে নদীতে গোসল বা নৌপথে চলাচলের সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে ফায়ার সার্ভিস।

প্রতিবেদন লেখা পর্যন্ত সোহাগীকে উদ্ধার করা সম্ভব হয়নি। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com