সর্বশেষ
গাজীপুরে বাবাকে হত্যার পর আত্মগোপনে, প্রতিবেশীর বাড়ি থেকে ছেলে আটক সৌদি আরবের তেল শোধনাগারে হামলার দাবি, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম চিত্রনায়িকা সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগমের ইন্তেকাল সমৃদ্ধ ভবিষ্যৎ গড়তে ঢাকা-টোকিও সম্পর্ক জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর শনিবার এইচএসসির ফল প্রকাশ, অনলাইনে ও এসএমএসে জানবেন যেভাবে ভোটে এগিয়ে বিরোধীরা, সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় নেতানিয়াহু চিকিৎসকদের অবহেলায় রোগীর ক্ষতি যেন না হয়: প্রতিমন্ত্রী টুকু ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সাবেক মিস সুইজারল্যান্ডের আইনজীবী তালিকাভুক্তিতে সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর, কার্যকর ২০৩০ থেকে গাজায় গণহত্যা অব্যাহত, ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘের নতুন অভিযোগ

ব্রাজিলে হেলিকপ্টার বিধ্বস্ত, চালকসহ নিহত ৪

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৯ অগাস্ট ২০২৬ | ১১:১৮ এএম

ব্রাজিলে হেলিকপ্টার বিধ্বস্ত, চালকসহ নিহত ৪

ব্রাজিলের রিও ডি জেনিরোর তিজুকা ন্যাশনাল পার্কে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ চারজন নিহত হয়েছেন। শনিবার এ দুর্ঘটনা ঘটে।

দেশটির ফায়ার সার্ভিসের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, নিহতদের মধ্যে চালক ছাড়া বাকি তিনজন পর্যটক। ঘন গাছপালায় ঘেরা দুর্গম পাহাড়ি এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

ফায়ার সার্ভিস জানায়, দুর্ঘটনার পর হেলিকপ্টারে আগুন ধরে যায়। এতে চালক ও তিন নারী পুড়ে মারা যান। এএফপিকে পুলিশের একটি সূত্র জানিয়েছে, নিহতদের পরিচয় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। তবে স্থানীয় গণমাধ্যম ও জি১ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, নিহত তিন নারী পর্যটক কলম্বিয়ার নাগরিক এবং তারা একই পরিবারের সদস্য।

তিজুকা বনের ভেতরে পাহাড়ের ওপর অবস্থিত চীনা প্যাগোডার আদলে নির্মিত স্থাপনা ‘ভিস্তা শিনেসার’ কাছাকাছি দুর্ঘটনাটি ঘটে। স্থানটি পর্যটকদের কাছে জনপ্রিয় একটি দর্শনীয় স্থান।

রিও ডি জেনিরোতে দুই মাসের ব্যবধানে এটি দ্বিতীয় হেলিকপ্টার দুর্ঘটনা। এর আগে জুনে দুটি হেলিকপ্টারের সংঘর্ষে আমেরিকান গায়ক অলিভার ট্রিসহ ছয়জন নিহত হন।

শহরের মনোরম দৃশ্য উপভোগ করতে পর্যটকদের মধ্যে হেলিকপ্টার ভ্রমণ বেশ জনপ্রিয়। শনিবারের দুর্ঘটনার পর রিও ডি জেনিরোর মেয়র এদুয়ার্দো কাভালিয়েরে এক্সে দেওয়া এক বার্তায় জানান, বাণিজ্যিক হেলিকপ্টার চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে ব্রাজিলের জাতীয় বেসামরিক বিমান চলাচল সংস্থাকে তাৎক্ষণিকভাবে নজরদারি বাড়ানোর অনুরোধ করেছেন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com