সর্বশেষ
স্পাইডার-ম্যানের বাজিমাত, নোলানের ‘দ্য ওডিসি’র নতুন ইতিহাস শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে কাফকোর ২৫ কোটি ৪০ লাখ টাকা মাগুরার শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলার রায় ৩১ আগস্ট জয়খরায় মায়ামিয়া, লজ্জার রেকর্ডের দ্বারপ্রান্তে মেসি প্রধানমন্ত্রী বিটিভিকে বিশ্বাসযোগ্য ও আধুনিক চ্যানেল হিসেবে দেখতে চান: কাজী জেসিন যুক্তরাষ্ট্র-কানাডা বাণিজ্যযুদ্ধে নতুন উত্তাপ, গাড়িতে ৫০% শুল্কের হুমকি ট্রাম্পের গ্রাম আদালত সক্রিয় করতে সেরা ইউপি-চেয়ারম্যানকে পুরস্কার দেবে সরকার মার্কিন নিষেধাজ্ঞায় চাপ বাড়ছে, তবু মাথা নত করবে না ইরান মার্গারিটা রেউট: রুশ নৌ-কর্মকর্তা হত্যায় অভিযুক্ত সেই নারী কে? হ্রদে সাঁতার, বিরল ‘মগজখেকো’ অ্যামিবার সংক্রমণে ৮ বছরের শিশুর মৃত্যু

প্রধানমন্ত্রী বিটিভিকে বিশ্বাসযোগ্য ও আধুনিক চ্যানেল হিসেবে দেখতে চান: কাজী জেসিন

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ২৫ অগাস্ট ২০২৬ | ১২:৩৭ পিএম

প্রধানমন্ত্রী বিটিভিকে বিশ্বাসযোগ্য ও আধুনিক চ্যানেল হিসেবে দেখতে চান: কাজী জেসিন

ফাইল ছবি

বাংলাদেশ টেলিভিশনকে (বিটিভি) আরও বিশ্বাসযোগ্য, আধুনিক ও জনআস্থার চ্যানেল হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্যোগ নিয়েছেন বলে জানিয়েছেন বিটিভির মহাপরিচালক কাজী জেসিন।

গত ৬ আগস্ট বিটিভির মহাপরিচালক (গ্রেড-১) পদে চুক্তিভিত্তিক নিয়োগ পান কাজী জেসিন। এরপর প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

মঙ্গলবার (২৫ আগস্ট) নিজের ফেসবুক পোস্টে বিটিভি নিয়ে প্রধানমন্ত্রীর পরিকল্পনার কথা তুলে ধরেন জেসিন।

তিনি বলেন, আওয়ামী শাসনামলে বিটিভিকে দলীয় ও ফ্যাসিবাদী প্রচারের মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়েছে এবং প্রতিষ্ঠানটি দর্শক হারিয়েছে। গণঅভ্যুত্থানের পরও কাঙ্ক্ষিত পরিবর্তনের সূচনা হয়নি বলে মন্তব্য করেন তিনি।

জেসিন বলেন, বাংলাদেশের ইতিহাসে অতীতের কোনো সরকার যে বিষয়টিকে এতটা গুরুত্ব দিয়ে বিবেচনা করেনি, প্রধানমন্ত্রী সেটি ভেবেছেন এবং বাস্তবায়নের উদ্যোগ নিয়েছেন।

তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের পর অনেকে ‘নয়া বন্দোবস্তের’ কথা বললেও প্রধানমন্ত্রী কোনো প্রচার ছাড়াই নীরবে পরিবর্তনের কাজ করছেন।

বিটিভি নিয়ে প্রধানমন্ত্রীর পরিকল্পনায় অভিভূত হয়েছেন জানিয়ে জেসিন বলেন, বিটিভি শুধু আগের অবস্থানে ফিরবে না, বরং আরও অনন্য, আধুনিক ও মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানে পরিণত হবে।

বিটিভিকে নতুনভাবে গড়ে তোলার কাজ কঠিন উল্লেখ করে তিনি বলেন, পুরোনো একটি প্রতিষ্ঠানকে নতুনভাবে গড়ে তোলা সহজ নয়। তবে কাজটি আনন্দেরও। সেই লক্ষ্যেই তারা কাজ শুরু করেছেন।

সবশেষে বিটিভিকে নতুন উচ্চতায় নিতে সবার শুভকামনা, সহযোগিতা ও দোয়া কামনা করেন মহাপরিচালক কাজী জেসিন।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com