সর্বশেষ
স্পাইডার-ম্যানের বাজিমাত, নোলানের ‘দ্য ওডিসি’র নতুন ইতিহাস শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে কাফকোর ২৫ কোটি ৪০ লাখ টাকা মাগুরার শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলার রায় ৩১ আগস্ট জয়খরায় মায়ামিয়া, লজ্জার রেকর্ডের দ্বারপ্রান্তে মেসি প্রধানমন্ত্রী বিটিভিকে বিশ্বাসযোগ্য ও আধুনিক চ্যানেল হিসেবে দেখতে চান: কাজী জেসিন যুক্তরাষ্ট্র-কানাডা বাণিজ্যযুদ্ধে নতুন উত্তাপ, গাড়িতে ৫০% শুল্কের হুমকি ট্রাম্পের গ্রাম আদালত সক্রিয় করতে সেরা ইউপি-চেয়ারম্যানকে পুরস্কার দেবে সরকার মার্কিন নিষেধাজ্ঞায় চাপ বাড়ছে, তবু মাথা নত করবে না ইরান মার্গারিটা রেউট: রুশ নৌ-কর্মকর্তা হত্যায় অভিযুক্ত সেই নারী কে? হ্রদে সাঁতার, বিরল ‘মগজখেকো’ অ্যামিবার সংক্রমণে ৮ বছরের শিশুর মৃত্যু

হ্রদে সাঁতার, বিরল ‘মগজখেকো’ অ্যামিবার সংক্রমণে ৮ বছরের শিশুর মৃত্যু

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ২৫ অগাস্ট ২০২৬ | ৭:৫৭ এএম

হ্রদে সাঁতার, বিরল ‘মগজখেকো’ অ্যামিবার সংক্রমণে ৮ বছরের শিশুর মৃত্যু

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানায় হ্রদের পানিতে সাঁতার কাটার পর বিরল ‘মগজখেকো’ অ্যামিবার সংক্রমণে ৮ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

নিহত শিশুটির নাম লিলিয়ান স্মার্ট। সম্প্রতি সে স্থানীয় ক্লিবোর্ন হ্রদে সাঁতার কাটে। এরপর অসুস্থ হয়ে গত ১৫ আগস্ট হাসপাতালে ভর্তি হয়। আট বছর বয়স পূর্ণ করার পরদিন শনিবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গত ১৯ আগস্ট শিশুটির শরীরে নেগ্লেরিয়া ফাউলেরি অ্যামিবার সংক্রমণের বিষয়টি নিশ্চিত করে স্বাস্থ্য বিভাগ। হ্রদে সাঁতার কাটার সময়ই শিশুটির শরীরে সংক্রমণটি ছড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে।

শিশুটির পরিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় জানায়, অ্যামিবার সংক্রমণে লিলিয়ানের মস্তিষ্কের ব্যাপক ক্ষতি হয়েছিল। চিকিৎসকেরা তাকে বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা করেও সফল হননি।

নেগ্লেরিয়া ফাউলেরি সাধারণত উষ্ণ মিঠা পানিতে বাস করে। দূষিত পানি নাক দিয়ে শরীরে প্রবেশ করলে এটি মস্তিষ্কে পৌঁছে প্রাইমারি অ্যামিবিক মেনিনগোএনসেফালাইটিস (পিএএম) নামে বিরল ও প্রাণঘাতী সংক্রমণ ঘটাতে পারে। তবে পানি গিলে ফেললে এই সংক্রমণ হয় না।

প্রাথমিকভাবে মাথাব্যথা, জ্বর, বমি ও বমিভাব দেখা দিতে পারে। পরে খিঁচুনি, চেতনা হারানো এবং কোমার মতো গুরুতর উপসর্গ দেখা দিতে পারে।

যুক্তরাষ্ট্রে এ ধরনের সংক্রমণ অত্যন্ত বিরল। তবে আক্রান্তদের মৃত্যুহার প্রায় ৯৭ শতাংশ। ১৯৩৭ সাল থেকে দেশটিতে প্রায় ১৮০ জনের এ সংক্রমণে আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া গেছে।

জলাশয়ে নিয়মিত নেগ্লেরিয়া ফাউলেরির উপস্থিতি পরীক্ষা করা হয় না। ফলে কোনো জলাশয়ের পানিতে এ অ্যামিবা রয়েছে কি না, তা আগে থেকে শনাক্ত করা কঠিন।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com