সর্বশেষ
স্পাইডার-ম্যানের বাজিমাত, নোলানের ‘দ্য ওডিসি’র নতুন ইতিহাস শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে কাফকোর ২৫ কোটি ৪০ লাখ টাকা মাগুরার শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলার রায় ৩১ আগস্ট জয়খরায় মায়ামিয়া, লজ্জার রেকর্ডের দ্বারপ্রান্তে মেসি প্রধানমন্ত্রী বিটিভিকে বিশ্বাসযোগ্য ও আধুনিক চ্যানেল হিসেবে দেখতে চান: কাজী জেসিন যুক্তরাষ্ট্র-কানাডা বাণিজ্যযুদ্ধে নতুন উত্তাপ, গাড়িতে ৫০% শুল্কের হুমকি ট্রাম্পের গ্রাম আদালত সক্রিয় করতে সেরা ইউপি-চেয়ারম্যানকে পুরস্কার দেবে সরকার মার্কিন নিষেধাজ্ঞায় চাপ বাড়ছে, তবু মাথা নত করবে না ইরান মার্গারিটা রেউট: রুশ নৌ-কর্মকর্তা হত্যায় অভিযুক্ত সেই নারী কে? হ্রদে সাঁতার, বিরল ‘মগজখেকো’ অ্যামিবার সংক্রমণে ৮ বছরের শিশুর মৃত্যু

স্পাইডার-ম্যানের বাজিমাত, নোলানের ‘দ্য ওডিসি’র নতুন ইতিহাস

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ২৫ অগাস্ট ২০২৬ | ১:০৯ পিএম

স্পাইডার-ম্যানের বাজিমাত, নোলানের ‘দ্য ওডিসি’র নতুন ইতিহাস

চতুর্থ সপ্তাহেও বক্স অফিসে দাপট ধরে রেখেছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। কমেডি, হরর, অ্যাকশন ও ফ্যামিলি থ্রিলারের একাধিক নতুন সিনেমা মুক্তি পেলেও শীর্ষস্থান থেকে সরানো যায়নি মার্ভেলের জনপ্রিয় এই সিনেমাটিকে।

যুক্তরাষ্ট্র ও কানাডার চার হাজারের বেশি প্রেক্ষাগৃহ থেকে সপ্তাহান্তে সিনেমাটি আয় করেছে আরও ৩ কোটি ৯০ লাখ ডলার। উত্তর আমেরিকায় এর মোট আয় দাঁড়িয়েছে ৮৫ কোটি ৪৯ লাখ ডলারের বেশি। শিগগিরই ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’কে পেছনে ফেলে সর্বকালের সর্বোচ্চ আয়কারী দেশীয় মুক্তির তালিকায় দ্বিতীয় স্থানে উঠতে পারে সিনেমাটি। বর্তমানে ৯৩ কোটি ৬৭ লাখ ডলার আয় নিয়ে শীর্ষে রয়েছে ‘স্টার ওয়ার্স: দ্য ফোর্স অ্যাওকেনস’।

সপ্তাহান্তের বক্স অফিসে দ্বিতীয় অবস্থানে রয়েছে সনি পিকচার্সের হরর সিনেমা ‘ইনসিডিয়াস: আউট অব দ্য ফার্দার’। ফ্র্যাঞ্চাইজিটির ষষ্ঠ কিস্তি উত্তর আমেরিকার ৩ হাজার ৩০৩টি প্রেক্ষাগৃহ থেকে আয় করেছে আড়াই কোটি ডলারের বেশি। আন্তর্জাতিক বাজারে সিনেমাটির আয় আরও সাড়ে ৩ কোটি ডলার। ১ কোটি ৮০ লাখ ডলার বাজেটের সিনেমাটি ‘ইনসিডিয়াস’ ফ্র্যাঞ্চাইজির সবচেয়ে ব্যয়বহুল নির্মাণ।

এদিকে তৃতীয় স্থানে থাকা ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’ও গড়েছে নতুন রেকর্ড। ষষ্ঠ সপ্তাহে উত্তর আমেরিকা থেকে সিনেমাটি আয় করেছে ১ কোটি ৯৫ লাখ ডলার। এতে দেশীয় বাজারে মোট আয় দাঁড়িয়েছে ৫৩ কোটি ৯১ লাখ ডলারে। এর মাধ্যমে নোলানের আগের সর্বোচ্চ আয়কারী সিনেমা ‘দ্য ডার্ক নাইট’-এর ৫৩ কোটি ৪৯ লাখ ডলারের রেকর্ড ছাড়িয়ে গেছে এটি।

এর আগে চলতি সপ্তাহের শুরুতেই ‘ডেডপুল অ্যান্ড উলভারিন’কে পেছনে ফেলে সর্বকালের সর্বোচ্চ আয়কারী ‘আর-রেটেড’ সিনেমার মর্যাদাও পেয়েছে ‘দ্য ওডিসি’। আন্তর্জাতিক বাজারে আরও ৬ কোটি ৮০ লাখ ডলার আয় করে সিনেমাটির বিশ্বব্যাপী বক্স অফিস এখন প্রায় ১৪০ কোটি ডলার।

সূত্র: এপি

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com