সর্বশেষ
খাসি না পেয়ে বিয়ে ভেঙেছিলেন, এবার বড় খাসির খদর দিয়েই বিয়ে সেই জাপানপ্রবাসীর উচ্চস্বরে গান বাজানো নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ-মাদ্রাসাছাত্র সংঘর্ষ, আহত ৩০ জাপানিদের এই অভ্যাসগুলো আপনাকেও দিতে পারে প্রশান্তি কলকাতার হোটেলে আগুন: নিহতদের পরিচয় নিয়ে ধোঁয়াশা, নিশ্চিত করবে পুলিশ পর্যটনে বাংলাদেশ-মালয়েশিয়া সহযোগিতা বাড়াতে নতুন উদ্যোগ ইরানের সঙ্গে বাণিজ্য-আর্থিক লেনদেন বন্ধ করল আমিরাত, বাড়ছে চাপ কানাডীয় পণ্যে অতিরিক্ত ৫০% শুল্ক, তিন দিনের জন্য স্থগিত কলকাতার নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৯ গোপালগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নারীসহ নিহত ৩ মহাসড়কে ট্রাফিক আইন লঙ্ঘন করলেই অটো ফাইন

কলকাতার হোটেলে আগুন: নিহতদের পরিচয় নিয়ে ধোঁয়াশা, নিশ্চিত করবে পুলিশ

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ১৯ অগাস্ট ২০২৬ | ১২:৪৫ পিএম

কলকাতার হোটেলে আগুন: নিহতদের পরিচয় নিয়ে ধোঁয়াশা, নিশ্চিত করবে পুলিশ

কলকাতার নিউ মার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুর ঘটনায় হোটেলটির অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ও অনুমোদন নিয়ে প্রশ্ন তুলেছেন পশ্চিমবঙ্গের পৌর ও নগর উন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল।

বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে অগ্নিমিত্রা পাল বলেন, একটি বহুতল ভবনের ভেতরে একাধিক হোটেল চলছিল। সেখানে ছিল অসংখ্য ছোট ঘর ও বিপুলসংখ্যক এসি। এত অনিয়মের মধ্যেও কীভাবে কলকাতা পৌরসভা ট্রেড লাইসেন্স এবং বিদ্যুৎ সরবরাহের অনুমতি দিল, তা খতিয়ে দেখা প্রয়োজন।

নিহতদের মধ্যে বাংলাদেশি আছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “বাংলাদেশি নাকি ভারতীয় আছে তা নিশ্চিত করবে পুলিশ। পুলিশ মরদেহের পরিচয় নিশ্চিতে কাজ করছে।”

তিনি জানান, নিহতদের মধ্যে ৬ জন পুরুষ, ২ জন নারী এবং একজন শিশু রয়েছে। এছাড়া হোটেল থেকে উদ্ধার করা হয়েছে ৮০ জনকে।

মন্ত্রী প্রশ্ন তোলেন, হোটেলগুলো কীভাবে ফায়ার সার্ভিসের ছাড়পত্র পেল এবং সিইএসসি কীভাবে বিদ্যুৎ সংযোগের অনুমতি দিল। তাঁর অভিযোগ, আগের সরকারের আমলে এসব ক্ষেত্রে নিয়মনীতি মানা হয়নি।

অগ্নিমিত্রা পাল জানান, কলকাতা পৌরসভার আওতাধীন হোটেলগুলো অডিট করা হবে। এ ঘটনায় একটি কমিটি গঠন করে পূর্ণাঙ্গ তদন্তের কথাও জানান তিনি। একই সঙ্গে হোটেলগুলোর অনুমোদন, ট্রেড লাইসেন্স ও অগ্নিনিরাপত্তা ব্যবস্থা কীভাবে নিশ্চিত করা হয়েছিল, তাও তদন্তের আওতায় আনা হবে।

বুধবার ভোররাতে মির্জা গালিব স্ট্রিটের হোটেলটিতে আগুন লাগে। ফায়ার সার্ভিস ও পুলিশের দীর্ঘ তৎপরতায় প্রায় ৮০ জনকে উদ্ধার করা হয়। তবে ৯ জনকে অচেতন অবস্থায় উদ্ধারের পর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com