সর্বশেষ
নোয়াখালীতে ‘ট্রিপল মার্ডার’ মামলায় ৩ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা জমি নিয়ে বিরোধের জেরে হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ জনগণের ভাগ্যের পরিবর্তনই সরকারের মূল লক্ষ্য: প্রধানমন্ত্রী ঐতিহাসিক জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন স্পেনে বন্যা-ভূমিধসে দুই নারীর মৃত্যু, আহত দুই শিশু ডারউইনে অস্ট্রেলিয়ার ব্যাটিং ধসের নায়ক হাসান, ৯ উইকেটে ম্যাচসেরা ইরান যুদ্ধে লক্ষ্য বদলাচ্ছে ট্রাম্প প্রশাসন, ভ্যান্সের বক্তব্যে পিছু হটার ইঙ্গিত যুক্তরাষ্ট্রে ভয়াবহ ঝড়-বন্যায় নিহত ৫, উদ্ধার দুই শতাধিক এপস্টেইনের কাছে ‘প্রাপ্তবয়স্ক কনটেন্ট’ ব্যবসায় বিনিয়োগ চেয়েছিলেন অ্যানথ্রপিক সিইওর স্ত্রী

যুক্তরাষ্ট্রে ভয়াবহ ঝড়-বন্যায় নিহত ৫, উদ্ধার দুই শতাধিক

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ১৬ অগাস্ট ২০২৬ | ১১:৩৮ এএম

যুক্তরাষ্ট্রে ভয়াবহ ঝড়-বন্যায় নিহত ৫, উদ্ধার দুই শতাধিক

যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য ইন্ডিয়ানায় চলতি সপ্তাহে ভয়াবহ ঝড় ও বন্যায় অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। শনিবার স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

ইন্ডিয়ানাপোলিস স্টার জানিয়েছে, বন্যাকবলিত বিভিন্ন এলাকা থেকে দুই শতাধিক মানুষকে উদ্ধার করা হয়েছে। এ ছাড়া শত শত মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

ইন্ডিয়ানার গভর্নর মাইক ব্রাউন জানান, মঙ্গলবার থেকে রাজ্যজুড়ে তীব্র ঝড় শুরু হয়। এ দুর্যোগের মধ্যে টর্নেডোর প্রভাব এবং ‘ডেরেচো’ ছিল। ডেরেচো হলো বিস্তীর্ণ এলাকায় দীর্ঘ সময় ধরে বয়ে চলা অত্যন্ত শক্তিশালী ঝড়ো বাতাসের একটি ধরন।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে ৫৮ বছর বয়সী এক নারী রয়েছেন। ধারণা করা হচ্ছে, বন্যার পানির স্রোতে তার গাড়ি ভেসে গেছে। এ ছাড়া ১৮ বছর বয়সী এক তরুণ বন্ধুদের সঙ্গে ফুলে-ফেঁপে ওঠা একটি নদীতে ঝাঁপ দেওয়ার পর মারা যান। একটি বাড়ির ওপর গাছ ভেঙে পড়লে চার বছর বয়সী এক শিশুরও মৃত্যু হয়।

টেলিভিশন ফুটেজে দেখা গেছে, একটি নদীর পানি তীর উপচে চারদিকে ছড়িয়ে পড়েছে। ঘোলা পানির উচ্চতা প্রায় সেতুর নিচের অংশ পর্যন্ত উঠে গেছে। এ সময় উদ্ধারকারীদের একটি নৌকায় দ্রুত ঘটনাস্থলের দিকে যেতে দেখা যায়।

গভর্নর মাইক ব্রাউন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, শনিবার তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভয়াবহ ঝড় ও ‘ঐতিহাসিক বন্যা’ নিয়ে কথা বলেছেন। এ সময় তিনি ইন্ডিয়ানার জন্য ফেডারেল সরকারের জরুরি সহায়তা চেয়েছেন।

ইন্ডিয়ানা হোমল্যান্ড সিকিউরিটির পরিচালক জোনাথন হুইথাম বলেন, বন্যা ও ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ব্যাপক পরিসরে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও পুনরুদ্ধার কার্যক্রম চালাতে হবে।

সূত্র: এএফপি, দ্য গার্ডিয়ান

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com