ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ১৬ অগাস্ট ২০২৬ | ১:১৮ পিএম

ফাইল ছবি
২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
রোববার (১৬ আগস্ট) নির্বাচন কমিশন ভবনে সিইসির কনফারেন্স রুমে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত দেন তিনি।
এর আগে গত বৃহস্পতিবার রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র জমা দেয় বিএনপি। মনোনয়নপত্রের প্রস্তাবক ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান ও গয়েশ্বর চন্দ্র রায়।
আগামী ২০ আগস্ট ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে ১৮ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে।



© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত