সর্বশেষ
খালেদা জিয়ার জন্মদিন আজ, দেশজুড়ে বিএনপির দোয়া মাহফিল নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হলো ৫০০ শয্যা, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২; ধসে পড়েছে ভবন সব জেলায় আধুনিক মিট প্রসেসিং সেন্টার স্থাপন করা হচ্ছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সেলেনা গোমেজের বিরুদ্ধে প্রতারণার মামলা, বিনিয়োগকারীদের ১২ লাখ ডলার নিয়ে অভিযোগ মোংলায় অপরাধ-নাশকতা ঠেকাতে পুলিশের টহল জোরদার নিউজিল্যান্ডে চীনের গুপ্তচরবৃত্তির অভিযোগ, ‘ভিত্তিহীন’ বলল বেইজিং ডারউইন টেস্টে ৪২৬ রানে থামল বাংলাদেশ, লিড ২২৮ হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড ঘোষণার হুমকি ট্রাম্পের, ইরানের কড়া জবাব অনুমতি ছাড়াই বিদেশে ইউপি সদস্য, ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা

নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হলো ৫০০ শয্যা, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৫ অগাস্ট ২০২৬ | ১১:২৮ এএম

নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হলো ৫০০ শয্যা, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের সম্প্রসারিত ৫০০ শয্যাবিশিষ্ট নতুন ভবনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ শনিবার সকাল সোয়া ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবনের উদ্বোধন করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন।

নতুন ভবনটি চালু হওয়ায় হাসপাতালটির মোট শয্যাসংখ্যা বেড়ে ১ হাজারে উন্নীত হয়েছে। ১৫ তলাবিশিষ্ট ভবনটির নিচের তিনটি তলা বেজমেন্ট হিসেবে রাখা হয়েছে। সেখানে পার্কিং এরিয়ার পাশাপাশি সার্ভিস সেকশনের ব্যবস্থা রয়েছে।

ভবনটির ওপরের ১২ তলায় ওয়ার্ড, অপারেশন থিয়েটার ও ডায়াগনস্টিক ইউনিটের ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া রয়েছে ৪০টি আইসিইউ বেড, ২৪টি পোস্ট-অপারেটিভ বেড এবং ১১২টি কেবিন।

দেশে নিউরো রোগীদের চিকিৎসাসেবা বৃদ্ধির লক্ষ্যে ২০০৬ সালের ২৩ অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

বেগম খালেদা জিয়ার জন্মদিনে তাঁর পুত্র ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান হাসপাতালটির নতুন ভবনের উদ্বোধন করলেন।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com