সর্বশেষ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ধানের শীষের বড় জয় গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ, পুলিশের টিয়ারশেল ফটিকছড়িতে খালের পাড় কেটে মাটি বিক্রি, ভাঙনঝুঁকিতে বসতঘর-ফসলি জমি কালীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান, ঘুষের টাকাসহ আটক ১ মেহেরপুরে অবৈধ ইটভাটায় অভিযান, ভেঙে দেওয়া হলো দুটি ভাটা ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ গ্যাসের বিরুদ্ধে অভিযান, ১৮ সংযোগ বিচ্ছিন্ন গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, শিশুসহ একই পরিবারের ৫ জন দগ্ধ ট্রাম্পের হুঁশিয়ারির পর কানাডার সদস্যপদ প্রস্তাব থেকে সরে এলো ইইউ টঙ্গীবাড়ীতে অনুমোদনহীন মেলার স্টল অপসারণ করল প্রশাসন ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য করার ইঙ্গিত ট্রাম্পের

গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ, পুলিশের টিয়ারশেল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬ | ১০:০৩ পিএম

গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ, পুলিশের টিয়ারশেল

গাজীপুরে বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। একপর্যায়ে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করলে বন্ধ হয়ে যায় যান চলাচল। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে শ্রমিকদের লক্ষ্য করে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী ও কাশিমপুর শিল্পাঞ্চলে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে দুপুরের পর থেকে বিক্ষোভ শুরু করেন পোশাক কারখানার শ্রমিকরা। পরে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিতে গেলে পুলিশের সঙ্গে তাদের উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং অবরোধকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। এতে মহাসড়কে যান চলাচল ব্যাহত হয় এবং ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, কোনাবাড়ী ও কাশিমপুরে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকরা বিক্ষোভ করেন। পরে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। বিকেলের দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com