সর্বশেষ
ব্রেসওয়েলের ঝোড়ো ব্যাটিংয়ে ভারতের বিপক্ষে নিউজিল্যান্ডের ৮৭ রানের জয় ব্রডগেজ সম্প্রসারণের পর পঞ্চগড়-কক্সবাজার সরাসরি ট্রেন চালুর পরিকল্পনা পাবনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ৬ জনের মৃত্যু, দগ্ধ ৩ টঙ্গীতে তুরাগে উদ্ধার হওয়া তাহসিফের মোটরসাইকেল, রহস্য উদঘাটনে পিবিআই গাজীপুরে সেপটিক ট্যাংক বিস্ফোরণে পোশাকশ্রমিক নিহত, আহত ২ বসনিয়ায় ইতালির সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪ ইউরোপের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত রাশিয়া, তবে সংঘাত চায় না মস্কো: পুতিন ৫ হাজারের বেশি সংস্থার আড়ালে ইরানের সামরিক বাণিজ্য, যেভাবে ফাঁকি দিচ্ছে মার্কিন নিষেধাজ্ঞা বাবুগঞ্জে ভুয়া চিকিৎসক ও ডায়াগনস্টিক সেন্টারকে দেড় লাখ টাকা জরিমানা চার দিনের জাপান সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

টঙ্গীবাড়ীতে অনুমোদনহীন মেলার স্টল অপসারণ করল প্রশাসন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬ | ৬:৩২ পিএম

টঙ্গীবাড়ীতে অনুমোদনহীন মেলার স্টল অপসারণ করল প্রশাসন

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে অনুমতি ছাড়া মেলার আয়োজনের জন্য স্থাপন করা অস্থায়ী স্টল অপসারণ করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে মোবাইল কোর্ট পরিচালনা করে উপজেলার বালিগাঁও উচ্চ বিদ্যালয় ও বালিগাঁও আমজাদ আলী কলেজের মাঠে এ অভিযান চালানো হয়।

বিকেল ৩টা ১০ মিনিটের দিকে বালিগাঁও ইউনিয়নের বালিগাঁও বাজার এলাকায় আমজাদ আলী কলেজসংলগ্ন মাঠে এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অনুমতি ছাড়া মেলার আয়োজন করে জনউপদ্রব সৃষ্টির বিষয়ে সংবাদ প্রকাশের পর ঘটনাস্থল পরিদর্শনে যান সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা চৌধুরী। এ সময় তিনি মেলার জন্য স্থাপন করা অস্থায়ী স্টল দেখতে পান। তবে মেলা আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। পরে তাৎক্ষণিকভাবে স্টলগুলো অপসারণ করা হয়।

স্থানীয়দের অভিযোগ, শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে মেলার আয়োজন করা হলেও এ জন্য প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়নি।

এ বিষয়ে টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিমা আঞ্জুম সোহানিয়া জানিয়েছিলেন, মেলা আয়োজনের কোনো অনুমতি দেওয়া হয়নি। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা প্রশাসনের অভিযানে আমজাদ আলী কলেজসংলগ্ন মাঠে স্থাপন করা অস্থায়ী স্টলগুলো অপসারণের মধ্য দিয়ে অনুমোদনহীন মেলার কার্যক্রম বন্ধে পদক্ষেপ নেওয়া হয়।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com