সর্বশেষ
গাজীপুরে সেপটিক ট্যাংক বিস্ফোরণে পোশাকশ্রমিক নিহত, আহত ২ বসনিয়ায় ইতালির সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪ ইউরোপের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত রাশিয়া, তবে সংঘাত চায় না মস্কো: পুতিন ৫ হাজারের বেশি সংস্থার আড়ালে ইরানের সামরিক বাণিজ্য, যেভাবে ফাঁকি দিচ্ছে মার্কিন নিষেধাজ্ঞা বাবুগঞ্জে ভুয়া চিকিৎসক ও ডায়াগনস্টিক সেন্টারকে দেড় লাখ টাকা জরিমানা চার দিনের জাপান সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ধানের শীষের বড় জয় গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ, পুলিশের টিয়ারশেল ফটিকছড়িতে খালের পাড় কেটে মাটি বিক্রি, ভাঙনঝুঁকিতে বসতঘর-ফসলি জমি কালীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান, ঘুষের টাকাসহ আটক ১

বসনিয়ায় ইতালির সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৬ | ১২:১৮ পিএম

বসনিয়ায় ইতালির সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

বসনিয়া ও হার্জেগোভিনায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) শান্তিরক্ষা মিশনে নিয়োজিত ইতালির একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন। বৃহস্পতিবার এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ইতালির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, হেলিকপ্টারটিতে চালকসহ মোট ১৫ জন ছিলেন। তারা সবাই ইতালির নাগরিক। নিহতদের মধ্যে দুজন ইতালীয় সেনাবাহিনীর সদস্য এবং অন্য দুজন ইতালীয় রেডক্রসের স্বেচ্ছাসেবী সামরিক বাহিনীর সদস্য।

আহত ১১ জনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তাদের কারও অবস্থা আশঙ্কাজনক নয় বলে জানানো হয়েছে।

দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রোসেত্তো। তিনি বলেন, এই শোকের মুহূর্তে তার প্রথম ভাবনা নিহতদের পরিবারের প্রতি। তিনি ব্যক্তিগতভাবে এবং প্রতিরক্ষা বিভাগের পক্ষ থেকে স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

ইতালীয় সংবাদ সংস্থা আনসা জানিয়েছে, বসনিয়া ও হার্জেগোভিনার ব্রকো জেলার গোরিচে গ্রামে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে হেলিকপ্টারটিকে মাটিতে উল্টে পড়ে থাকতে দেখা গেছে। দুর্ঘটনায় সেটি টুকরো টুকরো হয়ে যায়।

হেলিকপ্টারটি ইউরোপীয় ইউনিয়ন ফোর্সের ‘অপারেশন আলথিয়া’র অংশ হিসেবে মোতায়েন ছিল। ডেটন শান্তি চুক্তির বাস্তবায়ন তদারকি করাই এ মিশনের মূল দায়িত্ব।

ইতালির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। কী পরিস্থিতিতে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিও এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, নিহতদের পরিবার এবং ওই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার মিশনে নিয়োজিত ব্যক্তিদের প্রতি তার সমবেদনা রয়েছে। তারা বর্তমানে অত্যন্ত বেদনাদায়ক সময় পার করছেন।

সূত্র: রয়টার্স

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com