সর্বশেষ
চাঁপাইনবাবগঞ্জে শ্রমিক বিরোধে সব রুটে বাস-ট্রাক চলাচল বন্ধ প্রতি উপজেলায় ১৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্স হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ফিলিস্তিনে ২০০ শয্যার বিশেষায়িত হাসপাতাল বানাবে ভারত পারস্য উপসাগরে সুপারট্যাংকারের দৈনিক ভাড়া ৫ লাখ ডলার ছাড়াল ব্রাজিলে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২৩ স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পেলেন ডা. দীপু মনি মেসির গোল, সুলিভানদের লাল কার্ড—তবুও ফিলাডেলফিয়ার কাছে পয়েন্ট হারাল মায়ামি ট্রাম্পের আকস্মিক সিদ্ধান্তে প্রশ্নের মুখে যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার ৭২ বছরের সামরিক জোট ৯০০ কর্মী ছাঁটাইয়ের সেই সিইওর বিরুদ্ধেই কোম্পানির মামলা খাসি না পেয়ে বিয়ে ভেঙেছিলেন, এবার বড় খাসির খদর দিয়েই বিয়ে সেই জাপানপ্রবাসীর

পর্যটনে বাংলাদেশ-মালয়েশিয়া সহযোগিতা বাড়াতে নতুন উদ্যোগ

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ১৯ অগাস্ট ২০২৬ | ১২:৩২ পিএম

পর্যটনে বাংলাদেশ-মালয়েশিয়া সহযোগিতা বাড়াতে নতুন উদ্যোগ

সংগৃহীত ছবি

বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে পর্যটন খাতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। এ লক্ষ্যে দুই দেশের মধ্যে ফ্লাইট বৃদ্ধি, ভিসা প্রক্রিয়া সহজীকরণ, দক্ষতা উন্নয়ন ও সাংস্কৃতিক বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে।

বুধবার মালয়েশিয়ার পুত্রজায়ায় দেশটির পর্যটন, শিল্প ও সংস্কৃতি মন্ত্রণালয়ের (MOTAC) উপমন্ত্রী ইউবি তুয়ান চিয়ু চুন ম্যানের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রাশিদুজ্জামান মিল্লাত। বৈঠকে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী উপস্থিত ছিলেন।

বৈঠকে দুই দেশের পর্যটকদের জন্য বৈচিত্র্যময় ও আকর্ষণীয় পর্যটন অভিজ্ঞতা নিশ্চিত করার পাশাপাশি পর্যটন খাতে নতুন সহযোগিতার সুযোগ সৃষ্টির ওপর গুরুত্ব দেওয়া হয়। এ সময় বাংলাদেশ ও মালয়েশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি সাংস্কৃতিক বিনিময়, দুই দেশের মধ্যে ফ্লাইটের সংখ্যা ও ফ্রিকোয়েন্সি বৃদ্ধি, দক্ষতা ও সক্ষমতা উন্নয়ন, ভিসা প্রক্রিয়া সহজীকরণ এবং প্রি-ভেরিফিকেশন নিয়ে আলোচনা হয়।

এ ছাড়া পর্যটন খাতে দুই দেশের অভিজ্ঞতা, জ্ঞান ও সফলতার মডেল বিনিময়ের বিষয়টিও আলোচনায় উঠে আসে।

হসপিটালিটি বা আতিথেয়তা খাতে প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নেও সহযোগিতা বাড়ানোর বিষয়ে দুই পক্ষ আলোচনা করে। মালয়েশিয়ার পর্যটন ও আতিথেয়তা খাতে দক্ষ ও প্রশিক্ষিত জনবলের চাহিদা পূরণ এবং যোগ্য বাংলাদেশি কর্মীদের নিয়োগের সুযোগ বৃদ্ধির লক্ষ্যে এ সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

বৈঠকে উভয় পক্ষ পর্যটন উন্নয়ন, জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে দুই দেশের পারস্পরিক বোঝাপড়া আরও গভীর করার ওপর গুরুত্বারোপ করে। এ ধরনের সহযোগিতা বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে পর্যটন ও সাংস্কৃতিক সম্পর্ককে আরও নতুন উচ্চতায় নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com