সর্বশেষ
চাঁপাইনবাবগঞ্জে শ্রমিক বিরোধে সব রুটে বাস-ট্রাক চলাচল বন্ধ প্রতি উপজেলায় ১৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্স হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ফিলিস্তিনে ২০০ শয্যার বিশেষায়িত হাসপাতাল বানাবে ভারত পারস্য উপসাগরে সুপারট্যাংকারের দৈনিক ভাড়া ৫ লাখ ডলার ছাড়াল ব্রাজিলে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২৩ স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পেলেন ডা. দীপু মনি মেসির গোল, সুলিভানদের লাল কার্ড—তবুও ফিলাডেলফিয়ার কাছে পয়েন্ট হারাল মায়ামি ট্রাম্পের আকস্মিক সিদ্ধান্তে প্রশ্নের মুখে যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার ৭২ বছরের সামরিক জোট ৯০০ কর্মী ছাঁটাইয়ের সেই সিইওর বিরুদ্ধেই কোম্পানির মামলা খাসি না পেয়ে বিয়ে ভেঙেছিলেন, এবার বড় খাসির খদর দিয়েই বিয়ে সেই জাপানপ্রবাসীর

ফিলিস্তিনে ২০০ শয্যার বিশেষায়িত হাসপাতাল বানাবে ভারত

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ২০ অগাস্ট ২০২৬ | ১২:৪৬ পিএম

ফিলিস্তিনে ২০০ শয্যার বিশেষায়িত হাসপাতাল বানাবে ভারত

ফিলিস্তিনে ২০০ শয্যাবিশিষ্ট একটি ‘ইন্ডিয়ান সুপার-স্পেশালিটি হাসপাতাল’ নির্মাণ করবে ভারত। এ লক্ষ্যে সম্প্রতি ভারত ও ফিলিস্তিনের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব শ্রীপ্রিয়া রঙ্গনাথনের সাম্প্রতিক ফিলিস্তিন সফরের সময় এ চুক্তি স্বাক্ষরিত হয়। সফরকালে ফিলিস্তিনের প্রিন্টিং খাতের উন্নয়নে কারিগরি সহায়তা দেওয়ার বিষয়েও একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

ভারতে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত আবদুল্লাহ আবু শাওয়েশ ভারতের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, ফিলিস্তিনের স্বাস্থ্য ও শিক্ষা খাতে ভারতের সহযোগিতা দুই দেশের মধ্যকার গভীর বন্ধুত্বেরই উজ্জ্বল নিদর্শন।

এদিকে, ২০২৮-২৯ মেয়াদের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের (ইউএনএসসি) অস্থায়ী সদস্যপদে ভারতের প্রার্থিতাকে পূর্ণ সমর্থন জানিয়েছে ফিলিস্তিন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com