সর্বশেষ
দুর্নীতির মহোৎসবে কানুনগো বিলিয়ন বিপু নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জ সর্বত্রই আলাদিনের চেরাগ ! ভূমধ্যসাগরে ইতালিগামী নৌকাডুবি, নিখোঁজ ১৩ ময়মনসিংহে কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল, সোয়া দুই ঘণ্টা পর চলাচল স্বাভাবিক ঢাকাগামী এসি বাসে আগুন, কাচ ভেঙে ৩০ যাত্রী উদ্ধার আজ থেকে সারাদেশে কলেরার টিকা, দুই ডোজে ৫১ লাখের বেশি মানুষকে আনার লক্ষ্য ইরান ‘সঠিক চুক্তির’ জন্য এখনও প্রস্তুত নয়: ট্রাম্প ইরান যুদ্ধের প্রভাব এশিয়ায়, মার্কিন রণতরি সরিয়ে উদ্বিগ্ন মিত্ররা স্টার্কের তাণ্ডবে ৬৪ রানে অলআউট বাংলাদেশ রাজশাহীতে মা-কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষায় ১০ বুট ক্যাম্প, অংশ নিলেন ২৫০ জন সুলিভানকে চড় মেরে বড় জরিমানা মেসির

ঢাকাগামী এসি বাসে আগুন, কাচ ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২২ অগাস্ট ২০২৬ | ১২:৩৯ পিএম

ঢাকাগামী এসি বাসে আগুন, কাচ ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

কক্সবাজার থেকে ঢাকাগামী আইকন পরিবহনের একটি এসি বাসে আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। শুক্রবার (২১ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে রামুর কলঘর বাজারের পশ্চিম পাশে এন আলম ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।

বাসটিতে তখন প্রায় ২৫ থেকে ৩০ জন যাত্রী ছিলেন। আগুন লাগার পর স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে বাসের জানালার কাচ ভেঙে যাত্রীদের বের করে আনেন। এতে কোনো যাত্রী হতাহত হননি।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পর যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। স্থানীয়দের সহযোগিতায় সবাইকে দ্রুত বাস থেকে নামিয়ে আনা হয়। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

যাত্রীদের অভিযোগ, আগুন লাগার পর বাসের চালক ও হেলপার সেখান থেকে চলে যান। তবে তাদের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। আগুনের ঘটনায় সড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়।

রামু হাইওয়ে থানার সার্জেন্ট পারভেজ জানান, খবর পাওয়ার প্রায় ১০ মিনিটের মধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের উদ্ধার করে। একই সঙ্গে বাসের ভেতর থেকে যাত্রীদের মালামালও উদ্ধার করে তাদের কাছে বুঝিয়ে দেওয়া হয়।

রামু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. আবদুল কাদের চৌধুরী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটি ও ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে যাওয়ার কারণে বাসটিতে আগুনের সূত্রপাত হয়।

ঘটনার পর আগুন লাগার প্রকৃত কারণ ও বাসের ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com