সর্বশেষ
দুর্নীতির মহোৎসবে কানুনগো বিলিয়ন বিপু নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জ সর্বত্রই আলাদিনের চেরাগ ! ভূমধ্যসাগরে ইতালিগামী নৌকাডুবি, নিখোঁজ ১৩ ময়মনসিংহে কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল, সোয়া দুই ঘণ্টা পর চলাচল স্বাভাবিক ঢাকাগামী এসি বাসে আগুন, কাচ ভেঙে ৩০ যাত্রী উদ্ধার আজ থেকে সারাদেশে কলেরার টিকা, দুই ডোজে ৫১ লাখের বেশি মানুষকে আনার লক্ষ্য ইরান ‘সঠিক চুক্তির’ জন্য এখনও প্রস্তুত নয়: ট্রাম্প ইরান যুদ্ধের প্রভাব এশিয়ায়, মার্কিন রণতরি সরিয়ে উদ্বিগ্ন মিত্ররা স্টার্কের তাণ্ডবে ৬৪ রানে অলআউট বাংলাদেশ রাজশাহীতে মা-কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষায় ১০ বুট ক্যাম্প, অংশ নিলেন ২৫০ জন সুলিভানকে চড় মেরে বড় জরিমানা মেসির

ইরান ‘সঠিক চুক্তির’ জন্য এখনও প্রস্তুত নয়: ট্রাম্প

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ২২ অগাস্ট ২০২৬ | ১২:১৯ পিএম

ইরান ‘সঠিক চুক্তির’ জন্য এখনও প্রস্তুত নয়: ট্রাম্প

ফাইল ছবি

ইরান এখনো যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘সঠিক চুক্তি’ করতে প্রস্তুত নয় বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, যুদ্ধ পরিস্থিতি কোন দিকে এগোয়, আপাতত সেটিই পর্যবেক্ষণ করছে ওয়াশিংটন।

ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক বিকল্প সীমিত হয়ে গেছে—এমনটা ভাবার কোনো কারণ নেই। ইরানের সঙ্গে পরবর্তী সময়ে কী ঘটতে যাচ্ছে, তা দেখার জন্যই আপাতত পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

এরই মধ্যে ইরানের বিরুদ্ধে ইতিহাসের সবচেয়ে কঠোর আর্থিক নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের দাবি, এসব নিষেধাজ্ঞার মাধ্যমে ইরানের নেতৃত্বের ওপর সর্বোচ্চ অর্থনৈতিক চাপ তৈরি করা হবে। আগামী সোমবার মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট নিষেধাজ্ঞার বিস্তারিত তুলে ধরবেন।

হরমুজ প্রণালি নিয়েও কড়া বার্তা দিয়েছেন ট্রাম্প। তিনি দাবি করেন, প্রণালিটির পুরো অঞ্চলেই যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ রয়েছে। তার ভাষ্য, ইরান শেষ পর্যন্ত চুক্তি করতে চাইবে, তবে দেশটি এখনো তার দৃষ্টিতে ‘সঠিক চুক্তি’ করার জন্য প্রস্তুত নয়।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা শুরুর আগে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস হরমুজ প্রণালি দিয়ে পরিবহন করা হতো। যুদ্ধ প্রায় ছয় মাসে গড়ালেও গুরুত্বপূর্ণ এই জলপথে জ্বালানি পরিবহনে বিঘ্ন অব্যাহত রয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের কাছে এখনো পর্যাপ্ত ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা রয়েছে। এসব সক্ষমতা ব্যবহার করে হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজ চলাচলে বাধা সৃষ্টি করার ঝুঁকি রয়েছে।

যুদ্ধ শুরুর পর ইরান ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোতে হামলা চালিয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানে এবং ইসরায়েলের লেবানন অভিযানে হাজারো মানুষ নিহত ও লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com