সর্বশেষ
দুর্নীতির মহোৎসবে কানুনগো বিলিয়ন বিপু নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জ সর্বত্রই আলাদিনের চেরাগ ! ভূমধ্যসাগরে ইতালিগামী নৌকাডুবি, নিখোঁজ ১৩ ময়মনসিংহে কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল, সোয়া দুই ঘণ্টা পর চলাচল স্বাভাবিক ঢাকাগামী এসি বাসে আগুন, কাচ ভেঙে ৩০ যাত্রী উদ্ধার আজ থেকে সারাদেশে কলেরার টিকা, দুই ডোজে ৫১ লাখের বেশি মানুষকে আনার লক্ষ্য ইরান ‘সঠিক চুক্তির’ জন্য এখনও প্রস্তুত নয়: ট্রাম্প ইরান যুদ্ধের প্রভাব এশিয়ায়, মার্কিন রণতরি সরিয়ে উদ্বিগ্ন মিত্ররা স্টার্কের তাণ্ডবে ৬৪ রানে অলআউট বাংলাদেশ রাজশাহীতে মা-কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষায় ১০ বুট ক্যাম্প, অংশ নিলেন ২৫০ জন সুলিভানকে চড় মেরে বড় জরিমানা মেসির

ভূমধ্যসাগরে ইতালিগামী নৌকাডুবি, নিখোঁজ ১৩

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ২২ অগাস্ট ২০২৬ | ১২:৫৩ পিএম

ভূমধ্যসাগরে ইতালিগামী নৌকাডুবি, নিখোঁজ ১৩

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালির উদ্দেশে যাওয়ার পথে তিউনিসিয়ার উপকূলের কাছে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে অন্তত ১৩ জন নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

শনিবার (২২ আগস্ট) তিউনিসিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রধান মোস্তফা আবদেল কেবির এ তথ্য জানিয়েছেন। খবর রয়টার্সের।

আবদেল কেবির বলেন, নৌকাটি বৃহস্পতিবার (২০ আগস্ট) ভোরে তিউনিসিয়া থেকে ইতালির উদ্দেশে যাত্রা শুরু করে। পরে সেটি সাগরে উল্টে যায়।

উদ্ধার হওয়া দুজনের একজন জানিয়েছেন, নৌকা ডুবে যাওয়ার পর তারা কয়েক ঘণ্টা সাগরে ভেসে ছিলেন। অন্যজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন আবদেল কেবির।

একসময় ইউরোপে যাওয়ার জন্য তিউনিসিয়া ছিল অভিবাসীদের অন্যতম প্রধান রুট। তবে গত দুই বছরে দেশটি থেকে সমুদ্রপথে অভিবাসনের প্রবণতা উল্লেখযোগ্যভাবে কমেছে। এর পেছনে রয়েছে সরকারের কঠোর অভিযান ও সমুদ্রপথে নজরদারি বৃদ্ধি। ইউরোপীয় অর্থায়নে, বিশেষ করে ইতালির সহায়তায়, সীমান্ত নজরদারির আধুনিক সরঞ্জামও ব্যবহার করা হচ্ছে।

তবে গত মাসে হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ কয়েক ডজন মানবাধিকার সংগঠন অভিযোগ করে, ইইউ-তিউনিসিয়া অভিবাসন চুক্তির ফলে দেশটিতে অভিবাসী ও আশ্রয়প্রার্থীদের ওপর নির্যাতন বেড়েছে।

সংগঠনগুলো তিউনিসিয়ার নিরাপত্তা বাহিনীর সঙ্গে যুক্ত অভিবাসন ও সীমান্ত নিয়ন্ত্রণ কার্যক্রমে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়ন বন্ধের আহ্বান জানিয়েছে।

তিউনিসিয়া এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেনি। তবে দেশটির সরকার বারবার বলে আসছে, বিপুলসংখ্যক অভিবাসীর চাপের বড় অংশ তিউনিসিয়াকেই বহন করতে হচ্ছে।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com