সর্বশেষ
স্পাইডার-ম্যানের বাজিমাত, নোলানের ‘দ্য ওডিসি’র নতুন ইতিহাস শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে কাফকোর ২৫ কোটি ৪০ লাখ টাকা মাগুরার শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলার রায় ৩১ আগস্ট জয়খরায় মায়ামিয়া, লজ্জার রেকর্ডের দ্বারপ্রান্তে মেসি প্রধানমন্ত্রী বিটিভিকে বিশ্বাসযোগ্য ও আধুনিক চ্যানেল হিসেবে দেখতে চান: কাজী জেসিন যুক্তরাষ্ট্র-কানাডা বাণিজ্যযুদ্ধে নতুন উত্তাপ, গাড়িতে ৫০% শুল্কের হুমকি ট্রাম্পের গ্রাম আদালত সক্রিয় করতে সেরা ইউপি-চেয়ারম্যানকে পুরস্কার দেবে সরকার মার্কিন নিষেধাজ্ঞায় চাপ বাড়ছে, তবু মাথা নত করবে না ইরান মার্গারিটা রেউট: রুশ নৌ-কর্মকর্তা হত্যায় অভিযুক্ত সেই নারী কে? হ্রদে সাঁতার, বিরল ‘মগজখেকো’ অ্যামিবার সংক্রমণে ৮ বছরের শিশুর মৃত্যু

শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে কাফকোর ২৫ কোটি ৪০ লাখ টাকা

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ২৫ অগাস্ট ২০২৬ | ১:০১ পিএম

শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে কাফকোর ২৫ কোটি ৪০ লাখ টাকা

সংগৃহীত ছবি

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিলে ২৫ কোটি ৪০ লাখ ৭২ হাজার টাকা জমা দিয়েছে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো)।

শ্রমিক কল্যাণে নিজেদের প্রতিশ্রুতির অংশ হিসেবে এ অর্থ জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছে শিল্প মন্ত্রণালয়।

মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রীর দপ্তরে শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর কাছে অর্থের চেক হস্তান্তর করেন।

এ সময় শিল্প মন্ত্রণালয়ের সচিব ও কাফকোর চেয়ারম্যান মো. আব্দুন নাসের খান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহাপরিচালক মোহাম্মদ কুদ্দুছ আলী সরকার, কাফকোর চিফ করপোরেট অফিসার সাইদুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ শ্রম আইনের আওতায় স্থানীয় ও বহুজাতিক প্রতিষ্ঠানগুলো বছর শেষে তাদের মুনাফার ৫ শতাংশের এক-দশমাংশ শ্রমিক কল্যাণ তহবিলে জমা দেয়। কাফকোও প্রতিষ্ঠার পর থেকেই নিয়মিতভাবে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিলে অর্থ জমা দিয়ে আসছে।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com