সর্বশেষ
থানার মূল ফটক বন্ধ রেখে ওসির ছেলের জন্মদিন, ভিডিও ভাইরাল ব্রাহ্মণবাড়িয়ায় অগ্নিকাণ্ডে ১০টি বসতঘর ভস্মিভূত বগুড়ার শাজাহানপুরে মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ৭ বিমান বাহিনীর ১৩২তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদ বিতরণ পরীক্ষা শেষে জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন: ইসি আনোয়ারুল দাউদকান্দিতে মহাসড়কের মাঝখানে বাস উল্টে আহত ২৫ জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদে ৪ ইউরোপীয় দেশের সমর্থন জাপানকে হারিয়ে এশিয়ান গেমসে আফগানিস্তানের দারুণ শুরু চীন-যুক্তরাষ্ট্রকে ‘প্রতিদ্বন্দ্বী নয়, অংশীদার’ হওয়ার আহ্বান শি জিনপিং নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের একসঙ্গে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬ | ১২:৪৩ পিএম

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ

ফাইল ছবি

রাজধানী ঢাকায় অফিস খোলার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে ফেসবুকের মালিকানাধীন মার্কিন বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা। এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

মঙ্গলবার স্থানীয় সময় নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

শামা ওবায়েদ বলেন, মেটার সঙ্গে বাংলাদেশের একটি অত্যন্ত ফলপ্রসূ বৈঠক হয়েছে। বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিত থাকার কথা থাকলেও সময়ের কারণে তিনি থাকতে পারেননি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘মেটার সঙ্গে ঢাকায় অফিস খোলার বিষয়ে কথা হয়েছে। তারা খুবই আগ্রহী। এর ফোকাল পয়েন্ট ঢাকায় করবে। কারণ, ভারতের চেয়েও বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারী বেশি।’

তিনি জানান, বৈঠকে বাংলাদেশের সাইবার সিকিউরিটি অ্যাক্ট (সিএসএ) নিয়েও আলোচনা হয়েছে। পাশাপাশি ই-কমার্স ও অনলাইন ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণে মেটার সহযোগিতার বিষয়েও আলোচনা হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণসহ নিউইয়র্ক সফরের প্রথম দিনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com