সর্বশেষ
প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক কম্পিউটার ল্যাব নিশ্চিত করতে হবে: অর্থমন্ত্রী কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক সুমন গ্রেপ্তার নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিল্লে ২০৩৪ সালের অর্থনৈতিক লক্ষ্য অর্জনে দক্ষ মানবসম্পদ গড়তে হবে: ববি হাজ্জাজ মেক্সিকোর কারাগারে ভয়াবহ দাঙ্গা, নিহত ১০ ডিআইজি পরিচয়ে ভিআইপি লাউঞ্জ ব্যবহার, চাকরি হারালেন অতিরিক্ত ডিআইজি টুটুল চক্রবর্তী বিশ্ব ডাক দিবস আজ ভারত মহাসাগরের নির্জন দ্বীপে ১ লাখ ৮০ হাজারের বেশি বিশালাকার কচ্ছপ ইন্দোনেশিয়ার দাবানলের ধোঁয়ায় বিপর্যস্ত মালয়েশিয়া, রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে স্কুল বন্ধ যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে বিপাকে ভারতের ৮ আইটি কোম্পানি, অনিশ্চয়তায় হাজারো কর্মীর গ্রিন কার্ড

হিজবুল্লাহকে ২০০ মিলিয়ন ডলার সহায়তা দিল ইরান, দাবি রয়টার্সের

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৬ | ১১:৪৩ এএম

হিজবুল্লাহকে ২০০ মিলিয়ন ডলার সহায়তা দিল ইরান, দাবি রয়টার্সের

লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহকে ২০০ মিলিয়ন মার্কিন ডলার আর্থিক সহায়তা দিয়েছে ইরান। চলতি বছর ইসরায়েলের সঙ্গে যুদ্ধে বাস্তুচ্যুত লেবাননের নাগরিকদের সহায়তায় এই অর্থ পাঠানো হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বুধবার অর্থ স্থানান্তরের সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট দুই ব্যক্তির বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে রয়টার্স।

তবে ইরান থেকে হিজবুল্লাহকে অর্থ দেওয়ার এই দাবি অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট এক বিবৃতিতে বলেন, ‘এই অর্থ সেখানে নেই।’

হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযোগ তুলে টমি পিগট বলেন, ইরান থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ আসার ভুয়া গল্প ছড়িয়ে নিজেদের মুখ রক্ষার চেষ্টা করছে সংগঠনটি।

অন্যদিকে, হিজবুল্লাহর একজন দায়িত্বশীল প্রতিনিধি ইরান থেকে আর্থিক সহায়তা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে নিরাপত্তার কারণ দেখিয়ে অর্থের উৎস, স্থানান্তরের পদ্ধতি কিংবা কোন মাধ্যমে অর্থ লেবাননে পৌঁছেছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

রয়টার্সের সূত্রগুলো জানিয়েছে, পাওয়া অর্থের বড় একটি অংশ ক্ষতিগ্রস্ত ও বাস্তুচ্যুত পরিবারগুলোর মধ্যে নগদ সহায়তা হিসেবে বিতরণের পরিকল্পনা রয়েছে। প্রাথমিকভাবে প্রায় ৫০ হাজার পরিবারকে পরিবারপ্রতি ৩ হাজার মার্কিন ডলার দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

ইসরায়েলি সামরিক অভিযানে যেসব পরিবারের বাড়িঘর বা পুরো গ্রাম ধ্বংস হয়েছে, তাদের অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি সামরিক উপস্থিতির কারণে যেসব এলাকা এখনো বসবাসের অনুপযোগী, সেসব এলাকার বাসিন্দারাও এই সহায়তার আওতায় থাকবেন।

তবে এত বিপুল অর্থ কীভাবে নিরাপত্তাবেষ্টিত ও গোপন প্রক্রিয়ায় লেবাননে পৌঁছেছে, সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। সংশ্লিষ্টরা মনে করছেন, অর্থের গতিপথ প্রকাশ করা হলে এর সঙ্গে জড়িত ব্যক্তি ও নেটওয়ার্কগুলো নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে।

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com