সর্বশেষ
গাজীপুরে বাবাকে হত্যার পর আত্মগোপনে, প্রতিবেশীর বাড়ি থেকে ছেলে আটক সৌদি আরবের তেল শোধনাগারে হামলার দাবি, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম চিত্রনায়িকা সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগমের ইন্তেকাল সমৃদ্ধ ভবিষ্যৎ গড়তে ঢাকা-টোকিও সম্পর্ক জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর শনিবার এইচএসসির ফল প্রকাশ, অনলাইনে ও এসএমএসে জানবেন যেভাবে ভোটে এগিয়ে বিরোধীরা, সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় নেতানিয়াহু চিকিৎসকদের অবহেলায় রোগীর ক্ষতি যেন না হয়: প্রতিমন্ত্রী টুকু ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সাবেক মিস সুইজারল্যান্ডের আইনজীবী তালিকাভুক্তিতে সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর, কার্যকর ২০৩০ থেকে গাজায় গণহত্যা অব্যাহত, ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘের নতুন অভিযোগ

ভোটে এগিয়ে বিরোধীরা, সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় নেতানিয়াহু

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬ | ১০:০২ এএম

ভোটে এগিয়ে বিরোধীরা, সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় নেতানিয়াহু

ফাইল ছবি

ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনের বুথফেরত জরিপে বিরোধী শিবির এগিয়ে থাকার আভাস পাওয়া গেছে। তবে একক দল হিসেবে সবচেয়ে বেশি আসন পেতে পারে বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টি। কিন্তু কোনো পক্ষই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১ আসনের সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে না পারায় রাজনৈতিক অনিশ্চয়তা তৈরি হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) ভোটগ্রহণ শেষে বিভিন্ন টেলিভিশন চ্যানেলের বুথফেরত জরিপে এ চিত্র উঠে আসে। তাসের প্রতিবেদনে বলা হয়েছে, রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল কান-১১-এর জরিপ অনুযায়ী, নেতানিয়াহুর লিকুদ পার্টি ২৫টি আসন পেতে পারে। অন্যদিকে, তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোটের ইয়াশার পার্টি পেতে পারে ২১টি আসন।

জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, তিনটি প্রধান টেলিভিশন চ্যানেলের জরিপেই নেতানিয়াহুবিরোধী শিবির এগিয়ে রয়েছে। জরিপ অনুযায়ী, বিরোধী শিবির ৫২ থেকে ৫৩টি আসন পেতে পারে। বিপরীতে নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট পেতে পারে প্রায় ৫০টি আসন।

ইসরায়েলের ১২০ আসনের পার্লামেন্টে সরকার গঠনের জন্য অন্তত ৬১ জন আইনপ্রণেতার সমর্থন প্রয়োজন। কিন্তু বুথফেরত জরিপ অনুযায়ী, কোনো পক্ষই প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারছে না। ফলে একক দল হিসেবে লিকুদ পার্টি এগিয়ে থাকলেও সরকার গঠন নিয়ে চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন নেতানিয়াহু।

এদিকে, সরকার গঠনের সমীকরণে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আরব নেতৃত্বাধীন দলগুলো। জরিপ অনুযায়ী, এসব দল সম্মিলিতভাবে ১৭ থেকে ১৮টি আসন পেতে পারে। তবে বিরোধী শিবিরের কয়েকটি দল তাদের সঙ্গে সরকার গঠনে আপত্তি জানিয়েছে। ফলে বিরোধীরা আসনের হিসাবে এগিয়ে থাকলেও রাজনৈতিক সমঝোতা প্রতিষ্ঠা কঠিন হতে পারে।

জেরুজালেম পোস্টের বিশ্লেষণে বলা হয়েছে, নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরানোর বিষয়ে বিরোধী দলগুলোর মধ্যে ঐকমত্য থাকলেও পরবর্তী সরকার গঠন নিয়ে তাদের মধ্যে জটিলতা রয়েছে। অন্যদিকে, লিকুদ পার্টি সর্বোচ্চ আসন পেলেও জোটের সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে না পারলে নেতানিয়াহুর জন্য ক্ষমতায় থাকা কঠিন হতে পারে।

বুথফেরত জরিপের ফল চূড়ান্ত নয়। ভোট গণনা শেষে প্রকৃত আসনসংখ্যা জানা যাবে। এরপর ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে সরকার গঠনের দায়িত্ব দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা না হলে ইসরায়েলে সরকার গঠন নিয়ে অচলাবস্থা দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা রয়েছে।

সূত্র: জেরুজালেম পোস্ট, টাইমস অব ইসরায়েল

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com