সর্বশেষ
জনগণের ভোট ও ম্যান্ডেট নিয়েই রাষ্ট্র পরিচালনা করতে চায় বিএনপি: মীর শাহে আলম বড় সাজ্জাদের ঘনিষ্ঠ সহযোগী সানি সিদ্ধিরগঞ্জে গ্রেফতার হাকিমির হ্যাটট্রিকে লে আভরকে ৫-১ গোলে বিধ্বস্ত করল পিএসজি বলসোনারোর দেশত্যাগে সহায়তার অভিযোগ, আর্জেন্টিনার রাষ্ট্রদূতকে তলব ব্রাজিলের কুমিল্লা বোর্ডে পাসের হার ৪৮.০৪%, জিপিএ-৫ পেয়েছে ১,৩১৩ জন, ৪ প্রতিষ্ঠানে শতভাগ পাস ২৯৩ শিক্ষাপ্রতিষ্ঠানের সব শিক্ষার্থী ফেল টঙ্গীতে গোপনে ইয়াবা তৈরির কারখানা, আটক ১ এইচএসসি ও সমমানে পাসের হার ৫২.১২%, জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন ইউরোপের অস্ত্রবাজারে ভারতের দাপট, চার বছরে রপ্তানি ৮৭ কোটি ডলারের সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ দেশে, অপেক্ষার অবসান স্বজনদের

কালীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান, ঘুষের টাকাসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬ | ৭:৪০ পিএম

কালীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান, ঘুষের টাকাসহ আটক ১

ঝিনাইদহের কালীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযানে ঘুষের ৪ হাজার ৩০০ টাকাসহ রাকিব হোসেন নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে ২০০ টাকা জরিমানা করেন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দুদকের ঝিনাইদহ সমন্বিত জেলা কার্যালয়ের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

দুদক সূত্রে জানা গেছে, জমি রেজিস্ট্রি করতে আসা ব্যক্তিদের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে এ অভিযান চালানো হয়। অভিযানের সময় টিপসই নেওয়ার মুহূর্তে রাকিব হোসেনকে ৪ হাজার ৩০০ টাকাসহ আটক করা হয়। এ সময় তিনি তাঁর নিয়োগসংক্রান্ত কোনো কাগজপত্র দেখাতে পারেননি।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদ ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত তাঁকে ২০০ টাকা জরিমানা করেন।

দুদকের সহকারী পরিচালক খালিদ মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাকিবকে ঘুষের ৪ হাজার ৩০০ টাকাসহ হাতেনাতে আটক করা হয়েছে। তাঁর নিয়োগসংক্রান্ত কোনো কাগজপত্র পাওয়া যায়নি।

তিনি আরও জানান, কালীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে ওমেদার পদে থাকা রাকিব, শাকিল ও অঞ্জলি নামে তিনজনকে অফিস থেকে বের করে দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সাব-রেজিস্ট্রারকে বলা হয়েছে।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com