সর্বশেষ
জনগণের ভোট ও ম্যান্ডেট নিয়েই রাষ্ট্র পরিচালনা করতে চায় বিএনপি: মীর শাহে আলম বড় সাজ্জাদের ঘনিষ্ঠ সহযোগী সানি সিদ্ধিরগঞ্জে গ্রেফতার হাকিমির হ্যাটট্রিকে লে আভরকে ৫-১ গোলে বিধ্বস্ত করল পিএসজি বলসোনারোর দেশত্যাগে সহায়তার অভিযোগ, আর্জেন্টিনার রাষ্ট্রদূতকে তলব ব্রাজিলের কুমিল্লা বোর্ডে পাসের হার ৪৮.০৪%, জিপিএ-৫ পেয়েছে ১,৩১৩ জন, ৪ প্রতিষ্ঠানে শতভাগ পাস ২৯৩ শিক্ষাপ্রতিষ্ঠানের সব শিক্ষার্থী ফেল টঙ্গীতে গোপনে ইয়াবা তৈরির কারখানা, আটক ১ এইচএসসি ও সমমানে পাসের হার ৫২.১২%, জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন ইউরোপের অস্ত্রবাজারে ভারতের দাপট, চার বছরে রপ্তানি ৮৭ কোটি ডলারের সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ দেশে, অপেক্ষার অবসান স্বজনদের

পাবনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ৬ জনের মৃত্যু, দগ্ধ ৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৬ | ৬:৪৫ পিএম

পাবনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ৬ জনের মৃত্যু, দগ্ধ ৩

ফাইল ছবি

পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের সোনা পাতিল বিলে মাছ ধরতে গিয়ে ভয়াবহ বজ্রপাতে ৬ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ৩ জন।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয় কয়েকটি গ্রামের মানুষ একসঙ্গে বিলে মাছ ধরছিলেন। এ সময় হঠাৎ ঝড়ো হাওয়ার সঙ্গে শুরু হয় তীব্র বজ্রপাত। এতে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বজ্রপাতের প্রচণ্ড আঘাতে নিহতদের শরীর মারাত্মকভাবে ঝলসে যায়। আহত তিনজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

মালঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির আহমেদ বাবু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই তাঁরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। নিহতদের শরীর মারাত্মকভাবে পুড়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে তাঁদের নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। উদ্ধারকাজ পরিচালনার পাশাপাশি নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

আকস্মিক এ দুর্ঘটনায় মালঞ্চি ইউনিয়নসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকার পরিবেশ।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com