সর্বশেষ
২০২৭ সালে সরকারি ছুটি ২২ দিন, অনুমোদন দিল মন্ত্রিসভা মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেট নিয়ে বড় সিদ্ধান্ত, দূর হলো দীর্ঘদিনের জটিলতা বাবার মৃত্যুশোক জয় করে জিপিএ-৫ লিজার, ব্যাংকার হতে চান রিয়া সীমান্তে বিজিবির অভিযান, ৪২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ মুক্তিযোদ্ধা মানিক পশারীর রাষ্ট্রীয় সম্মাননা ও দাফনে বাধার প্রতিবাদে মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়ায় নেশার টাকার জন্য স্ত্রীকে হত্যার অভিযোগ, পলাতক স্বামী রোগী ছাড়াই অ্যাম্বুলেন্সে বহন হচ্ছিল ৬৭২ বোতল ভারতীয় স্কাফ সিরাপ, আটক ২ ২৭ বছর পর পড়াশোনায় ফিরে ৪৭ বছর বয়সে এইচএসসি পাস, ইউপি সদস্যের জিপিএ ৪.৪৬ হবিগঞ্জে পিকআপ-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল সড়ক নির্মাণশ্রমিকের নাসিরনগরে রাস্তা-খাল দখল করে বেড়া, দুর্ভোগে গ্রামবাসী; ইউএনওর কাছে অভিযোগ

২০২৭ সালে সরকারি ছুটি ২২ দিন, অনুমোদন দিল মন্ত্রিসভা

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৬ | ১০:১০ পিএম

২০২৭ সালে সরকারি ছুটি ২২ দিন, অনুমোদন দিল মন্ত্রিসভা

সংগৃহীত ছবি

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আগামী বছর সাধারণ ছুটি ও নির্বাহী আদেশের ছুটি মিলিয়ে মোট ২৯ দিন ছুটি থাকবে। তবে সাপ্তাহিক ছুটি বাদ দিলে কার্যকর সরকারি ছুটির সংখ্যা দাঁড়াবে ২২ দিন।

সোমবার (২ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে আগামী বছরের ছুটির তালিকা অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, জাতীয় দিবস ও বিভিন্ন সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব উপলক্ষে আগামী বছর ১৫ দিন সাধারণ ছুটি থাকবে। এর মধ্যে চার দিন শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির দিনে পড়েছে।

এ ছাড়া বাংলা নববর্ষ ও বিভিন্ন ধর্মীয় উৎসব উপলক্ষে নির্বাহী আদেশে ১৪ দিন ছুটি থাকবে। এর মধ্যে তিন দিন সাপ্তাহিক ছুটির দিনে পড়েছে।

সব মিলিয়ে ২৯ দিনের ছুটির মধ্যে সাত দিন সাপ্তাহিক ছুটি হওয়ায় কার্যকর সরকারি ছুটি থাকবে ২২ দিন।

মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, সরকারি কর্মচারীরা নিজ নিজ ধর্ম অনুযায়ী বছরে সর্বোচ্চ তিন দিন ঐচ্ছিক ছুটি নিতে পারবেন। পাশাপাশি পার্বত্য চট্টগ্রামসহ দেশের অন্যান্য এলাকায় কর্মরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর সরকারি কর্মচারীদের প্রধান সামাজিক উৎসব, যেমন বৈসাবি উদযাপনে দুই দিন ঐচ্ছিক ছুটির বিধান রাখা হয়েছে।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com