সর্বশেষ
বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারের মান নিয়ে যা বলল এইচআরডব্লিউ ভারত বা যুক্তরাষ্ট্র কারও আধিপত্য মেনে নেব না : নাহিদ ইসলাম চাইলে ১ ঘণ্টার মধ্যে ইরানের সেতু-বিদ্যুৎকেন্দ্র ধ্বংস করতে পারি : ট্রাম্প বাংলাদেশে ইয়াবা আসক্তির মহামারি আমিরাতের ভিসা বাতিল নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানে বাংলাদেশ দূতাবাস জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী রোনালদো-মেসিকে ছাড়িয়েও গেছেন ইয়ামাল গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস মালয়েশিয়ার পরিচয় মিলল দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে নিহত ৬ বাংলাদেশির ২৬ দিনে রেমিট্যান্স এলো ২৯ হাজার ৯৭৫ কোটি টাকা

জনরোষের মুখে পড়লেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়

বিশেষ প্রতিবেদক

প্রকাশ : ৩০ মে ২০২৬ | ১:০৬ পিএম

জনরোষের মুখে পড়লেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়
  1. ভারতের পশ্চিমবঙ্গের নির্বাচন-পরবর্তী সহিংসতায় নিহত দলীয় কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে জনরোষের মুখে পড়লেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিকে জানা গেছে কিছু বিক্ষুব্ধ জনতা
  1. এ সময় তাঁকে ঘিরে ধরে ‘চোর’ স্লোগান দেওয়ার পাশাপাশি জুতো, ডিম ও ইট ছোড়ে
  1. বিক্ষোভকারী। পরে মাথায় হেলমেট পরিয়ে কড়া নিরাপত্তায় তাঁকে উদ্ধার করতে বাধ্য হয় পুলিশ।

জানা গেছে, বিধানসভা নির্বাচনের পর এটিই ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রথম প্রকাশ্য কর্মসূচি। দক্ষিণ ২৪ পরগনা জেলার সোনারপুরে ভোট-পরবর্তী সহিংসতায় নিহত দলীয় কর্মীর বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন তিনি।

যাত্রাপথে প্রথমে কামালগাজির কাছে একদল মহিলা তাঁকে লক্ষ্য করে কালো পতাকা দেখান। এরপর সোনারপুরে ঢুকতেই তাঁকে ঘিরে ধরে প্রবল বিক্ষোভ শুরু হয়। মোটরসাইকেলে সওয়ার অভিষেককে ঘিরে ধরে চারপাশ থেকে ‘চোর, চোর’ স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা। একপর্যায়ে তাঁকে মারধরেরও চেষ্টা করা হয়।

প্রবল বিক্ষোভের মুখে পড়ে নিরাপত্তারক্ষী ও পুলিশকর্মীরা তাঁকে ঘিরে ফেলেন। ডিম ও জুতোর আঘাত থেকে তৃণমূল নেতাকে বাঁচাতে তাঁর মাথায় হেলমেট পরিয়ে দেওয়া হয় এবং কোনোমতে তাঁকে কর্ডন করে ঘটনাস্থল থেকে দ্রুত বের করে নিয়ে যায় পুলিশ।

রাস্তায় এমন নজিরবিহীন বিক্ষোভ এবং হামলার মুখে পড়লেও, শেষ পর্যন্ত পুলিশের কড়া পাহারায় আক্রান্ত ওই দলীয় কর্মীর বাড়িতে পৌঁছাতে সক্ষম হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তিনি সেখানেই অবস্থান করছেন।

উল্লেখ্য, রাজ্যে গত এপ্রিলে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে ২০৭টি আসনে জয়লাভ করেছে বিজেপি। ৮০টি আসনে জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের দলীয় প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর নিজের কেন্দ্র ভবানীপুরে ১৫ হাজারের বেশি ভোটে পরাজিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কাছে ।

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com