সোমবার১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ২৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি

সোমবার১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ২৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
সর্বশেষ

চূড়ান্ত হয়েছে যুক্তরাষ্ট্র-ইরানের সম্মতিতে শান্তি চুক্তির খসড়া : শাহবাজ শরিফ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৩ জুন ২০২৬ | ৯:২৯ পূর্বাহ্ণ

চূড়ান্ত হয়েছে যুক্তরাষ্ট্র-ইরানের সম্মতিতে শান্তি চুক্তির খসড়া : শাহবাজ শরিফ

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনে একটি শান্তি চুক্তির চূড়ান্ত খসড়া তৈরি হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। শুক্রবার (১২ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় তিনি এ তথ্য নিশ্চিত করেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, দীর্ঘ ও নিবিড় মধ্যস্থতার পর দুই পক্ষই এই চুক্তির শর্তাবলীতে ঐকমত্যে পৌঁছেছে।

প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ তার বার্তায় বলেন, ‘শান্তি চুক্তিটি নস্যাৎ করার জন্য একটি মহল ক্রমাগত বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। এই সব অপপ্রচারের ঊর্ধ্বে থেকে আমরা নিশ্চিত করছি যে, শান্তি চুক্তির চূড়ান্ত পাঠ বা টেক্সট নিয়ে উভয় পক্ষ সম্মত হয়েছে।’

তিনি আরও যোগ করেন, ‘শান্তি চুক্তি বাস্তবায়নের পরবর্তী ধাপগুলো নিয়ে পাকিস্তান এখন যুক্তরাষ্ট্র ও ইরান উভয় পক্ষের সঙ্গেই ঘনিষ্ঠভাবে কাজ করছে। শান্তি বর্তমান সময়ের মতো এতটা কাছাকাছি আর কখনোই ছিল না।’

এর আগে, বৃহস্পতিবার (১১ জুন) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে পূর্বপরিকল্পিত বিমান হামলা ও বোমাবর্ষণের সিদ্ধান্ত বাতিল করার ঘোষণা দেন। প্রেসিডেন্ট ট্রাম্প জানান, উভয় পক্ষের মধ্যে আলোচনার বিষয়টি ইরানের সর্বোচ্চ নেতৃত্বের পর্যায় পর্যন্ত পৌঁছেছে এবং সেখান থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে। বিশ্লেষকরা মনে করছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রীর এই ঘোষণা মধ্যপ্রাচ্যের চলমান ভূ-রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

সূত্র : আল-জাজিরা

Facebook Comments Box
Default Advertisement

আর্কাইভ ক্যালেণ্ডার

সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০ 

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com