সর্বশেষ
জনগণের ভোট ও ম্যান্ডেট নিয়েই রাষ্ট্র পরিচালনা করতে চায় বিএনপি: মীর শাহে আলম বড় সাজ্জাদের ঘনিষ্ঠ সহযোগী সানি সিদ্ধিরগঞ্জে গ্রেফতার হাকিমির হ্যাটট্রিকে লে আভরকে ৫-১ গোলে বিধ্বস্ত করল পিএসজি বলসোনারোর দেশত্যাগে সহায়তার অভিযোগ, আর্জেন্টিনার রাষ্ট্রদূতকে তলব ব্রাজিলের কুমিল্লা বোর্ডে পাসের হার ৪৮.০৪%, জিপিএ-৫ পেয়েছে ১,৩১৩ জন, ৪ প্রতিষ্ঠানে শতভাগ পাস ২৯৩ শিক্ষাপ্রতিষ্ঠানের সব শিক্ষার্থী ফেল টঙ্গীতে গোপনে ইয়াবা তৈরির কারখানা, আটক ১ এইচএসসি ও সমমানে পাসের হার ৫২.১২%, জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন ইউরোপের অস্ত্রবাজারে ভারতের দাপট, চার বছরে রপ্তানি ৮৭ কোটি ডলারের সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ দেশে, অপেক্ষার অবসান স্বজনদের

‘আর্জেন্টিনার সঙ্গে বিয়ের কী সম্পর্ক’

বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ১৮ জুলাই ২০২৬ | ১১:১৭ এএম

‘আর্জেন্টিনার সঙ্গে বিয়ের কী সম্পর্ক’

ছবি : সংগৃহীত

শোবিজ অঙ্গনের তারকাদের ফুটবলপ্রেম ও প্রিয় দলের জয়-পরাজয় নিয়ে ভক্তদের আগ্রহের কমতি নেই। ফুটবল উন্মাদনার মাঝেই ব্যতিক্রমী মন্তব্য করে আলোচনায় এসেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা।

আর্জেন্টিনা দলের একনিষ্ঠ সমর্থক হলেও, প্রিয় দলের সাফল্যের সঙ্গে নিজের ব্যক্তিগত জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তকে মেলাতে নারাজ তিনি। তিশার ভাষ্য, ফুটবল দলের জয়-পরাজয়ের ওপর তার বিয়ের মতো জীবনের বড় কোনো সিদ্ধান্ত নির্ভর করে না।

তানজিন তিশার কথায়, ‘এখন মানুষ আমাকে বলতে পারে আমি আর্জেন্টিনা, আর্জেন্টিনা জিতে গেছে। ইভেন আমি জার্সি পরে কোনো ছবিও দেয়নি। আমি অজস্রবার বলেছি আমি আর্জেন্টিনা কারণ আমার বাবা আর্জেন্টিনা ছিল তাই আমি আর্জেন্টিনা।’

এদিকে ফুটবল বিশ্বকাপ বা বড় কোনো টুর্নামেন্টে প্রিয় দল চ্যাম্পিয়ন হলে তারকাদের অনেকেই নানা রকম অদ্ভুত প্রতিশ্রুতি দিয়ে বসেন। কেউ বলেন জার্সি পরে ঘুরবেন, কেউ বা দেন অন্য কোনো চমকপ্রদ ঘোষণা। সেই সূত্র ধরেই এই অভিনেত্রীকে প্রশ্ন করা হয়েছিল—আর্জেন্টিনা যদি জিতে, তাহলে কি তিনি বিয়ে করবেন?

ভক্ত ও দর্শকদের এমন কৌতুহলী প্রশ্নের জবাবে কিছুটা বিস্ময় প্রকাশ করে তানজিন তিশা সরাসরি প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, ‘আর্জেন্টিনার সঙ্গে বিয়ের কী সম্পর্ক।’

প্রসঙ্গত, পরীমণি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে বলেছিলেন যে, ‘আর্জেন্টিনা কাপ জিতলে আরেকটা বিয়ে করব।’ এরপর থেকেই বিয়ের বিষয়টি নিয়ে নেটিজেনদের মাঝে বেশ চর্চা হচ্ছে।

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com