সর্বশেষ
২৬ দিনে রেমিট্যান্স এলো ২৯ হাজার ৯৭৫ কোটি টাকা স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী ভারতের সবচেয়ে শক্তিশালী ভোটার ব্লক হতে চলেছে জেন জি বাধ্যতামূলক অবসরে যাওয়া সেই ৩২ ডিসি কারা পশ্চিম সাহারায় একটি রাস্তার নাম রাখা হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’—দাবি ট্রাম্পের শাপলা চত্বর হত্যাযজ্ঞ : শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল আবারও রাজপথে নামার প্রস্তুতি নিচ্ছে এনসিপি দেশের অর্থনীতি ধ্বংস করেছে আওয়ামী লীগ, নতুন করে দেশ গড়ে তোলা চ্যালেঞ্জের : মির্জা ফখরুল চীন-জাপান-যুক্তরাষ্ট্রসহ বহু দেশ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন কোন খেলায় কোন দেশ

মসজিদুল হারামে নতুন ডিজিটাল সেবা চালু, যেসব সুবিধা পাবেন হাজিরা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৯ জুলাই ২০২৬ | ১০:২২ এএম

মসজিদুল হারামে নতুন ডিজিটাল সেবা চালু, যেসব সুবিধা পাবেন হাজিরা

ছবি : সংগৃহীত

সৌদি আরবের কর্তৃপক্ষ মক্কার পবিত্র গ্র্যান্ড মসজিদ (মসজিদুল হারাম) সফরকারী হাজি ও ওমরাহ পালনকারীদের সুবিধার্থে নতুন একটি ডিজিটাল সেবা চালু করেছে। এই সেবার মাধ্যমে তাওয়াফ ও সাঈর নির্ধারিত এলাকায় তাৎক্ষণিক ভিড়ের পরিস্থিতি জানা যাবে, ফলে ইবাদত পালন হবে আরও সহজ, নিরাপদ ও সুশৃঙ্খল।

গ্র্যান্ড মসজিদ ও মসজিদে নববীর কর্তৃপক্ষ জানিয়েছে, কিউআর কোডভিত্তিক এই সেবায় মাতাফ (কাবা শরিফ ঘিরে তাওয়াফের স্থান) এবং মাসআ (সাফা-মারওয়া সাঈর পথ) এলাকার লাইভ জনসমাগমের তথ্য দেখা যাবে। পাশাপাশি এতে তাৎক্ষণিক হালনাগাদ তথ্য ও স্মার্ট নির্দেশনাও পাওয়া যাবে।

কর্তৃপক্ষের মতে, ব্যবহারকারীরা কিউআর কোড স্ক্যান করে সবসময় সর্বশেষ ভিড়ের তথ্য জানতে পারবেন। এর ফলে তারা তুলনামূলক কম ভিড়ের সময় বা পথ বেছে নিয়ে সহজে তাওয়াফ ও সাঈ সম্পন্ন করতে পারবেন।

এ উদ্যোগের মাধ্যমে গ্র্যান্ড মসজিদে ভিড় নিয়ন্ত্রণ আরও কার্যকর হবে এবং হাজি ও ওমরাহ পালনকারীদের চলাচল হবে আরও নিরাপদ, সুশৃঙ্খল ও স্বাচ্ছন্দ্যময়।

সূত্র : গালফ নিউজ

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com