সর্বশেষ
বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারের মান নিয়ে যা বলল এইচআরডব্লিউ ভারত বা যুক্তরাষ্ট্র কারও আধিপত্য মেনে নেব না : নাহিদ ইসলাম চাইলে ১ ঘণ্টার মধ্যে ইরানের সেতু-বিদ্যুৎকেন্দ্র ধ্বংস করতে পারি : ট্রাম্প বাংলাদেশে ইয়াবা আসক্তির মহামারি আমিরাতের ভিসা বাতিল নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানে বাংলাদেশ দূতাবাস জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী রোনালদো-মেসিকে ছাড়িয়েও গেছেন ইয়ামাল গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস মালয়েশিয়ার পরিচয় মিলল দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে নিহত ৬ বাংলাদেশির ২৬ দিনে রেমিট্যান্স এলো ২৯ হাজার ৯৭৫ কোটি টাকা

শেখ হাসিনাকে দিল্লির অন্ধকার প্রকোষ্ঠেই মৃত্যুবরণ করতে হবে : সারোয়ার তুষার

বিশেষ প্রতিবেদক

প্রকাশ : ২১ জুলাই ২০২৬ | ১১:২০ এএম

শেখ হাসিনাকে দিল্লির অন্ধকার প্রকোষ্ঠেই মৃত্যুবরণ করতে হবে : সারোয়ার তুষার

ছবি : সংগৃহীত

শেখ হাসিনা কখনোই আর বাংলাদেশে ফিরতে পারবেন না এবং তার লাশও বাংলাদেশে জানাজা পাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। তিনি বলেন, শেখ হাসিনাকে দিল্লির ওই অন্ধকার প্রকোষ্ঠেই মৃত্যুবরণ করতে হবে । তার লাশ ভারত পানিতে ভাসিয়ে দেবে।

সোমবার (২০ জুলাই) বিকেল ৫টার দিকে পিরোজপুর শহরে এনসিপি আয়োজিত জুলাই পদযাত্রা ও পথসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সারোয়ার তুষার বলেন, এই বাংলাদেশে শেখ হাসিনার আর আসা হবে না, তার জানাজা হবে না, তার কবর হবে না। একজন মুসলমানের সন্তান হিসেবে এর চেয়ে বড় কলঙ্ক আর কিছু হতে পারে না।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সাম্প্রতিক বক্তব্যের তীব্র সমালোচনা করে এনসিপির এই যুগ্ম আহ্বায়ক বলেন, নির্বাচনের আগে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন গণভোট নাকি তাঁরাই আবিষ্কার করেছেন, অথচ এখন গণভোটকে অবৈধ বলছেন। আমরা আপনাদের বলতে চাই, অন্তত নিজেদের ইতিহাসের দিকে তাকান।

গণভোট যদি অবৈধ হয়, তাহলে বিএনপি নামক দলটির গঠনও অবৈধ ছিল। গণভোট যদি অবৈধ হয়, তাহলে আপনারা যে সরকার গঠন করেছেন এবং ক্ষমতায় এসেছেন, সেটিও অবৈধ। সুতরাং গণভোটের রায় বাস্তবায়ন না করা পর্যন্ত বাংলাদেশের জনগণ আপনাদের ছাড় দেবে না।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com