সর্বশেষ
আমিরাতের ভিসা বাতিল নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানে বাংলাদেশ দূতাবাস জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী রোনালদো-মেসিকে ছাড়িয়েও গেছেন ইয়ামাল গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস মালয়েশিয়ার পরিচয় মিলল দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে নিহত ৬ বাংলাদেশির ২৬ দিনে রেমিট্যান্স এলো ২৯ হাজার ৯৭৫ কোটি টাকা স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী ভারতের সবচেয়ে শক্তিশালী ভোটার ব্লক হতে চলেছে জেন জি বাধ্যতামূলক অবসরে যাওয়া সেই ৩২ ডিসি কারা পশ্চিম সাহারায় একটি রাস্তার নাম রাখা হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’—দাবি ট্রাম্পের

অনৈতিক প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রী সিম্পল কৌলকে

বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬ | ১২:০৪ পিএম

অনৈতিক প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রী সিম্পল কৌলকে

ছবি : সংগৃহীত

বিনোদনজগতে ক্যারিয়ারের শুরুর দিকে কাজের বিনিময়ে অস্বস্তিকর ও অনৈতিক প্রস্তাব পাওয়ার ঘটনা নতুন নয়। সম্প্রতি নিজের ক্যারিয়ারের গোড়ার দিকের এমনই এক অভিজ্ঞতার কথা প্রকাশ্যে আনলেন জনপ্রিয় হিন্দি ধারাবাহিক ‘তারক মেহতা কা উল্টা চশমা’ এবং ‘শারারাত’-খ্যাত অভিনেত্রী সিম্পল কৌল। কীভাবে এক পরিচালক তাকে রাতের বেলা হোটেলে একা দেখা করার প্রস্তাব দিয়েছিলেন এবং সেই পরিস্থিতি তিনি কীভাবে নিজের শর্তে সামলেছিলেন, তা খোলসা করেছেন অভিনেত্রী।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে সিম্পল জানান, ওই পরিচালক তাকে রাত ৮টা ৩০ মিনিট বা ৯টার দিকে একটি হোটেলে দেখা করতে বলেছিলেন। সিম্পল যখন জানান যে তিনি বন্ধুদের সঙ্গে আসবেন, তখন পরিচালক প্রস্তাব দেন যেন তার বন্ধুরা নিচে বসে থাকে এবং তিনি একা ওপরে তার ঘরে আসেন। তবে অভিনেত্রী সাফ জানিয়ে দেন, দেখা করতে হলে তিনি হোটেলের লবিতেই দেখা করবেন, আর ওপরে যেতে হলে তার টিমের সঙ্গেই যাবেন। কোনো ভূমিকার জন্যই তিনি কখনো মরিয়া ছিলেন না, তাই নিজের নীতি আর স্পষ্ট সীমানা বজায় রেখেই তিনি সব সময় কাজ করে এসেছেন।

অভিনয়জগতে আসা নতুনদের উদ্দেশে পরামর্শ দিয়ে সিম্পল জানান, যেকোনো পরিস্থিতিতে নিজের অন্তর্দৃষ্টি বা ভেতরের অনুভূতিকে বিশ্বাস করা অত্যন্ত জরুরি। কাজ করার সময় সামান্যতম অস্বস্তি বোধ হলেই সেই পথ থেকে সরে আসা উচিত। কঠোর পরিশ্রম, অডিশন দেওয়া এবং নিজের দক্ষতার ওপর ভরসা রাখার পরামর্শ দিয়ে তিনি বলেন, সফল হওয়ার জন্য নিজের নৈতিকতার সঙ্গে আপস করার কোনো প্রয়োজন নেই।

উল্লেখ্য, ‘ইয়ে মেরি লাইফ হ্যায়’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকে কাজ করা সিম্পল অভিনয়ের পাশাপাশি বর্তমানে মুম্বাই ও বেঙ্গালুরুতে সফলভাবে রেস্তোরাঁ ব্যবসাও পরিচালনা করছেন।

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com