সর্বশেষ
জনগণের ভোট ও ম্যান্ডেট নিয়েই রাষ্ট্র পরিচালনা করতে চায় বিএনপি: মীর শাহে আলম বড় সাজ্জাদের ঘনিষ্ঠ সহযোগী সানি সিদ্ধিরগঞ্জে গ্রেফতার হাকিমির হ্যাটট্রিকে লে আভরকে ৫-১ গোলে বিধ্বস্ত করল পিএসজি বলসোনারোর দেশত্যাগে সহায়তার অভিযোগ, আর্জেন্টিনার রাষ্ট্রদূতকে তলব ব্রাজিলের কুমিল্লা বোর্ডে পাসের হার ৪৮.০৪%, জিপিএ-৫ পেয়েছে ১,৩১৩ জন, ৪ প্রতিষ্ঠানে শতভাগ পাস ২৯৩ শিক্ষাপ্রতিষ্ঠানের সব শিক্ষার্থী ফেল টঙ্গীতে গোপনে ইয়াবা তৈরির কারখানা, আটক ১ এইচএসসি ও সমমানে পাসের হার ৫২.১২%, জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন ইউরোপের অস্ত্রবাজারে ভারতের দাপট, চার বছরে রপ্তানি ৮৭ কোটি ডলারের সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ দেশে, অপেক্ষার অবসান স্বজনদের

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : নুসরাত ফারিয়া

বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬ | ১০:১৭ এএম

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : নুসরাত ফারিয়া

অভিনয়ের পাশাপাশি গানও করেন নুসরাত ফারিয়া। তার কণ্ঠে বেশ কিছু গান প্রকাশিত হয়েছে, শ্রোতাদেরও সাড়া পেয়েছে। মাস খানেক আগে প্রকাশ করেছেন ‘লোকে বলে’। ইউটিউবে এটির ভিউও প্রায় ৬০ লাখ।

বলা বাহুল্য, গানটি বেশ ভালোই সাড়া জাগিয়েছে তার ভক্তদের মনে। সেই ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানাতেই এবার নতুন আমেজে গানটি গেয়েছেন ফারিয়া। আর সঙ্গে দিয়েছেন একটি ভিডিও।

এই সংস্করণে গানটি আগের তুলনায় ধীরলয়ে গেয়েছেন ফারিয়া। আর ভিডিওতে দেখা গেল, লন্ডনের বিভিন্ন সড়কে আনন্দচিত্তে হেঁটে বেড়াচ্ছেন তিনি। পরনে সাদা পোশাক।

ভিডিওর ক্যাপশনে ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ফারিয়া। লিখেছেন, ‘ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা। লোকে বলে এই পথচলার শুরু মাত্র। আপনাদের এত ভালোবাসা আর সাপোর্টকে সেলিব্রেট করার জন্য সামান্য এই প্রচেষ্টা।’

ফারিয়ার এই ভিডিওটিও দারুণ সাড়া পাচ্ছে। মাত্র চার ঘণ্টায় এর ভিউ প্রায় সাত লাখ। ২২ হাজারের বেশি প্রতিক্রিয়া, আর মন্তব্য পাঁচ শতাধিক।

উল্লেখ্য, ‘লোকে বলে’ গানটির কথা লিখেছেন তাহজীব এম বাঁধন। সুর-সংগীত করেছেন ফুয়াদ আল মুক্তাদির। গানটির ভিডিও বানিয়েছেন বাবা যাদব। এটি প্রকাশ করেছে ভারতের এসভিএফ মিউজিক।

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com