সর্বশেষ
আইসিসিআর বৃত্তি নিয়ে ভারতে যাচ্ছেন ৫৪১ বাংলাদেশি শিক্ষার্থী তিস্তার পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপরে, নীলফামারীর নিম্নাঞ্চলে পানি প্রবেশ শুরু আজ ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’, দেশজুড়ে নানা কর্মসূচি বিষধর সাপকে প্রশিক্ষণ দিতে গিয়ে দংশনে সাপুড়ের মৃত্যু সংস্কারের অভাবে বেহাল সোনারগাঁয়ের মহাসড়ক সংযোগ সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ ফুয়েগো আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত তীব্র, গুয়াতেমালায় শতাধিক মানুষ সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী সৌদি আরব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সমঝোতার ভিত্তিতে সংবিধান সংস্কার করতে চায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে গণমাধ্যমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা: তথ্য উপদেষ্টা ফিফার তদন্ত চলাকালেই নতুন বিতর্কে আর্জেন্টিনা

আজ ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’, দেশজুড়ে নানা কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৫ অগাস্ট ২০২৬ | ৮:২৭ এএম

আজ ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’, দেশজুড়ে নানা কর্মসূচি

সংগৃহীত ছবি

‘জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ বুধবার (৫ আগস্ট) সারাদেশে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’

দিবসটি উপলক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দুপুর ১২টায় জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি জানিয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। সভায় সভাপতিত্ব করবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান এমপি।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার সকাল ৬টা ১ মিনিটে শাহবাগের জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এবং মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। অনুষ্ঠানে জুলাই শহীদ পরিবারের প্রতিনিধি ও জুলাই যোদ্ধাদের প্রতিনিধিরাও বক্তব্য দেবেন।

দিবসটি উপলক্ষে রাজধানীসহ সারা দেশে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দেশের সব জেলা, উপজেলা, সিটি করপোরেশন, পৌরসভা এবং বিদেশে অবস্থিত বাংলাদেশের মিশনগুলোতেও বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।

এ ছাড়া দেশের সব ধর্মীয় উপাসনালয়ে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে বিশেষ মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হয়েছে।

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর, বাংলাদেশ জাতীয় জাদুঘর, সামরিক জাদুঘর, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরসহ সরকারি ও বেসরকারি বিভিন্ন বিনোদনকেন্দ্র শিশুদের জন্য দিনব্যাপী উন্মুক্ত থাকবে।

সরকারি হাসপাতাল, কারাগার, সরকারি শিশু পরিবার ও বৃদ্ধাশ্রমে বিশেষ প্রীতিভোজের আয়োজন করা হয়েছে। একই সঙ্গে রাজধানীসহ দেশের গুরুত্বপূর্ণ সড়ক, সরকারি ভবন ও স্মৃতিস্তম্ভ জাতীয় পতাকা, ব্যানার, ফেস্টুন ও আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে।

দিবসটির তাৎপর্য তুলে ধরতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনা সভার পাশাপাশি রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com