সর্বশেষ
লংমার্চে গ্যাস-বিদ্যুৎ সমস্যার সমাধান হলে আমরাই আগে আয়োজন করতাম: প্রধানমন্ত্রী হরমুজের পর বাব-আল মান্দেবেও হুথিদের পাশে ইরানের শত শত আইআরজিসি কর্মকর্তা আগামী বছর পদ্মা ব্যারেজের নির্মাণকাজ উদ্বোধন: পানিসম্পদমন্ত্রী হুতিদের দমাতে সৌদিতে শতাধিক মার্কিন সামরিক উপদেষ্টা মধ্যপ্রাচ্যে নৌপথে অস্থিরতা, তেলের দাম ছাড়াল ১০৮ ডলার কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে দেওয়া হলো, প্লাবিত রাঙামাটির বিভিন্ন এলাকা নিলামে উঠছে ডায়ানার সেই ‘রিভেঞ্জ ড্রেস’, দাম উঠতে পারে ৩ লাখ ডলার শচীনের রেকর্ড ভাঙার পথে জো রুট, কতটা দূরে ইংলিশ তারকা? কুষ্টিয়ায় পদ্মার পানি বাড়ছে, নিম্নাঞ্চল প্লাবিত; সাপের আতঙ্কে বানভাসি মানুষ সাত বছর পর ভারতে শি জিনপিং, ব্রিকস সম্মেলনে যোগ দেবেন

জয়পুরহাটে সারের গোডাউনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ ব্যবসায়ীকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৮ অগাস্ট ২০২৬ | ১২:৪০ পিএম

জয়পুরহাটে সারের গোডাউনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ ব্যবসায়ীকে জরিমানা

জয়পুরহাটের কালাইয়ে সারের বাজারে অনিয়ম ঠেকাতে বিভিন্ন ডিলার ও খুচরা বিক্রেতার গোডাউনে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ২৭ আগস্ট বিকেলে কালাই বাসস্ট্যান্ড ও পাঁচশিরা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ ও দণ্ডবিধি, ১৮৬০-এর সংশ্লিষ্ট ধারা লঙ্ঘনের দায়ে তিন ব্যবসায়ীকে মোট ২০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

অভিযানটি সরেজমিনে তদারকি করেন জয়পুরহাটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আল মামুন মিয়া। এ সময় কালাই উপজেলা কৃষি কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযান শেষে জেলা প্রশাসক আল মামুন মিয়া বলেন, কৃষকদের স্বার্থ রক্ষা এবং সারের বাজারে কৃত্রিম সংকট ঠেকাতে প্রশাসন সতর্ক রয়েছে। কোনো ডিলার বা খুচরা বিক্রেতা যেন নিয়মবহির্ভূতভাবে সার মজুত কিংবা নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করতে না পারেন, সে বিষয়ে কঠোর নজরদারি চলছে।

তিনি আরও বলেন, কৃষকদের অধিকার ও জনস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com