সর্বশেষ
লংমার্চে গ্যাস-বিদ্যুৎ সমস্যার সমাধান হলে আমরাই আগে আয়োজন করতাম: প্রধানমন্ত্রী হরমুজের পর বাব-আল মান্দেবেও হুথিদের পাশে ইরানের শত শত আইআরজিসি কর্মকর্তা আগামী বছর পদ্মা ব্যারেজের নির্মাণকাজ উদ্বোধন: পানিসম্পদমন্ত্রী হুতিদের দমাতে সৌদিতে শতাধিক মার্কিন সামরিক উপদেষ্টা মধ্যপ্রাচ্যে নৌপথে অস্থিরতা, তেলের দাম ছাড়াল ১০৮ ডলার কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে দেওয়া হলো, প্লাবিত রাঙামাটির বিভিন্ন এলাকা নিলামে উঠছে ডায়ানার সেই ‘রিভেঞ্জ ড্রেস’, দাম উঠতে পারে ৩ লাখ ডলার শচীনের রেকর্ড ভাঙার পথে জো রুট, কতটা দূরে ইংলিশ তারকা? কুষ্টিয়ায় পদ্মার পানি বাড়ছে, নিম্নাঞ্চল প্লাবিত; সাপের আতঙ্কে বানভাসি মানুষ সাত বছর পর ভারতে শি জিনপিং, ব্রিকস সম্মেলনে যোগ দেবেন

অভিনয়ে আর ফিরতে চান না পপি, বাকি জীবন কাটাতে চান আল্লাহর নাম নিয়ে

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ৩১ অগাস্ট ২০২৬ | ১১:২৫ এএম

অভিনয়ে আর ফিরতে চান না পপি, বাকি জীবন কাটাতে চান আল্লাহর নাম নিয়ে

দীর্ঘদিন ধরেই রুপালি পর্দা থেকে আড়ালে ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাদিকা পারভীন পপি। অভিনয় থেকে দূরে থাকা এই তারকা এখন জীবনের বাকি সময়টা শান্তি ও সৃষ্টিকর্তার স্মরণে কাটাতে চান। তার সাম্প্রতিক বক্তব্যে অভিনয়ে ফেরার অনাগ্রহের ইঙ্গিতও মিলেছে।

সম্প্রতি এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পপি বলেন, ‘সুন্দরভাবে বাঁচতে চাই। আল্লাহ-খোদার নাম নিতে চাই।’

নিজের অতীতের দিকে ফিরে তাকিয়ে অভিনেত্রী আরও বলেন, ‘যতটা পাপ কামিয়েছি, তার সবটা ধুয়েমুছে সুন্দরভাবে মরতে চাই।’

২০২৫ সালে দীর্ঘ বিরতির পর ভালো কোনো কাজের মাধ্যমে অভিনয়ে ফেরার ইচ্ছা জানিয়েছিলেন পপি। তবে ২০২৬ সালে এসেও চলচ্চিত্রে তার প্রত্যাবর্তনের বিষয়ে কোনো নিশ্চিত খবর পাওয়া যায়নি।

১৯৯৭ সালে ‘কুলি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় পপির। দীর্ঘ ক্যারিয়ারে বাণিজ্যিক সিনেমার পাশাপাশি বেশ কিছু প্রশংসিত চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। অভিনয়ের স্বীকৃতি হিসেবে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।

করোনাভাইরাস মহামারির সময় শুটিং থেকে দীর্ঘ বিরতিতে চলে যান পপি। ওই সময় নিজেও করোনায় আক্রান্ত হয়েছিলেন। সুস্থ হওয়ার পর ২০২১ সালের শুরু থেকে মিডিয়াসংশ্লিষ্টদের সঙ্গে তার যোগাযোগ অনেকটাই কমে যায়।

এরপর থেকেই তাকে ঘিরে নানা গুঞ্জন ছড়াতে থাকে। বিয়ে করে সংসারী হয়েছেন—এমন খবরও প্রকাশ্যে আসে। পরে জানা যায়, পপি এক পুত্রসন্তানের মা হয়েছেন। তার ছেলের নাম আয়াত।

দীর্ঘদিনের আড়াল থেকে পপির সাম্প্রতিক বক্তব্যে স্পষ্ট হয়েছে, আপাতত অভিনয়ের চেয়ে শান্তি ও সৃষ্টিকর্তার স্মরণেই জীবনের বাকি সময় কাটাতে চান তিনি।

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com