সর্বশেষ
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নূর মোহাম্মদ ও পাবনার সাঈদা শবনমের দুর্নীতির অদৃশ্য সাম্রাজ্য ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর হুতিদের থামাতে ইরানকে কড়া বার্তা পাকিস্তানের ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী মহাখালীতে পরিত্যক্ত সাততলা ভবনে আগুন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ রাজাউল্লাহর খোঁজে গ্রামে কোচ, হাতে ছিল না পাসপোর্ট—ইংল্যান্ডে গিয়ে রুটকে ৪ বলেই ফেরালেন মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, শ্রমিকের অধিকার সুরক্ষায় BMF-এর ১০ দফা দাবি চীনা এআই নিয়ে মার্কিন অভিযোগ ‘মিথ্যা’, পাল্টা কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি বেইজিংয়ের মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

টিস্যু পেপারে ‘বোমা’ লেখা, মাঝপথে জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়ার ফ্লাইটের

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬ | ১২:২০ পিএম

টিস্যু পেপারে ‘বোমা’ লেখা, মাঝপথে জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়ার ফ্লাইটের

সংগৃহীত ছবি

বিমানে বোমা হামলার হুমকি পাওয়ার পর মাঝপথে জরুরি অবতরণ করেছে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট। সৌদি আরবের দাম্মাম থেকে ভারতের নয়াদিল্লিগামী ফ্লাইটটির এক ক্রু সদস্য টিস্যু পেপারে ‘বোমা’ লেখা একটি বার্তা দেখতে পান। এরপর নিরাপত্তার স্বার্থে বিমানটির গতিপথ পরিবর্তন করে আহমেদাবাদে জরুরি অবতরণ করানো হয়।

আহমেদাবাদ পুলিশের ‘জি’ ডিভিশনের সহকারী পুলিশ কমিশনার (এসিপি) ভি এন যাদব বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উড্ডয়নরত বিমানে বোমাসংক্রান্ত লিখিত বার্তা পাওয়ার পর পাইলটরা বিমানটি আহমেদাবাদের দিকে ঘুরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন।

সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে বিমানটি আহমেদাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপর নিরাপত্তারক্ষী সংস্থাগুলো পুরো বিমানে তল্লাশি চালায়। তবে তল্লাশিতে কোনো সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, ফ্লাইটে থাকা ৩২ জন যাত্রীই নিরাপদ আছেন। তাঁদের আপাতত বিমানবন্দরের টার্মিনাল-২-এ রাখা হয়েছে।

টিস্যু পেপারে ‘বোমা’ লেখা বার্তাটি কে বা কারা লিখেছে এবং কীভাবে সেটি বিমানে এসেছে, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

সূত্র: মিন্ট

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com