সর্বশেষ
লংমার্চে গ্যাস-বিদ্যুৎ সমস্যার সমাধান হলে আমরাই আগে আয়োজন করতাম: প্রধানমন্ত্রী হরমুজের পর বাব-আল মান্দেবেও হুথিদের পাশে ইরানের শত শত আইআরজিসি কর্মকর্তা আগামী বছর পদ্মা ব্যারেজের নির্মাণকাজ উদ্বোধন: পানিসম্পদমন্ত্রী হুতিদের দমাতে সৌদিতে শতাধিক মার্কিন সামরিক উপদেষ্টা মধ্যপ্রাচ্যে নৌপথে অস্থিরতা, তেলের দাম ছাড়াল ১০৮ ডলার কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে দেওয়া হলো, প্লাবিত রাঙামাটির বিভিন্ন এলাকা নিলামে উঠছে ডায়ানার সেই ‘রিভেঞ্জ ড্রেস’, দাম উঠতে পারে ৩ লাখ ডলার শচীনের রেকর্ড ভাঙার পথে জো রুট, কতটা দূরে ইংলিশ তারকা? কুষ্টিয়ায় পদ্মার পানি বাড়ছে, নিম্নাঞ্চল প্লাবিত; সাপের আতঙ্কে বানভাসি মানুষ সাত বছর পর ভারতে শি জিনপিং, ব্রিকস সম্মেলনে যোগ দেবেন

অজয়ের টিভি অভিষেকেই বাজিমাত, ১৫ পর্বে পারিশ্রমিক ৯০ কোটি

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬ | ১১:৪৬ এএম

অজয়ের টিভি অভিষেকেই বাজিমাত, ১৫ পর্বে পারিশ্রমিক ৯০ কোটি

বলিউডের পর্দা মাতানোর পর এবার টেলিভিশনে অভিষেক হলো অজয় দেবগনের। অভিনয় নয়, জনপ্রিয় ক্রাইম শো ‘ক্রাইম পেট্রোল’-এর নতুন মৌসুমে উপস্থাপক হিসেবে হাজির হয়েছেন তিনি। আর টেলিভিশনে পা রাখতেই তার পারিশ্রমিকের অঙ্ক নিয়ে শুরু হয়েছে আলোচনা।

গত ৩১ আগস্ট থেকে প্রচার শুরু হয়েছে ‘ক্রাইম পেট্রোল’-এর নতুন পর্ব। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নতুন মৌসুমের ১৫টি পর্বের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন অজয়। পুরো মৌসুমে তার পারিশ্রমিক প্রায় ৯০ কোটি টাকা। অর্থাৎ প্রতি পর্বে প্রায় ৬ কোটি টাকা করে পাবেন তিনি।

এই পারিশ্রমিক অজয়কে ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক নেওয়া টেলিভিশন উপস্থাপকদের তালিকায় সামনের সারিতে নিয়ে এসেছে। তবে টিভির সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া সঞ্চালকের আসন এখনও তার দখলে আসেনি।

এই তালিকার শীর্ষে দীর্ঘদিন ধরে রয়েছেন বলিউডের ‘ভাইজান’ সালমান খান। প্রায় দেড় দশক ধরে ‘বিগ বস’ সঞ্চালনা করছেন তিনি। অনুষ্ঠানের জনপ্রিয়তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে তার পারিশ্রমিকও।

বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যমের দাবি, ‘বিগ বস’-এর শুরুর দিকে প্রতি পর্বে সালমানের পারিশ্রমিক ছিল প্রায় আড়াই কোটি টাকা। পরে তা কয়েক দফায় বেড়েছে। ১৫ ও ১৬তম মৌসুমে তার পারিশ্রমিক সপ্তাহপ্রতি প্রায় ১৫ কোটি টাকা পর্যন্ত পৌঁছেছিল বলেও বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়।

চার মাসের একটি মৌসুম হিসাব করলে সালমানের মোট পারিশ্রমিক প্রায় ২৫০ কোটি টাকা পর্যন্ত হতে পারে। ফলে অজয়ের প্রতি পর্বে ৬ কোটি টাকার পারিশ্রমিক বড় চমক হলেও টেলিভিশন উপস্থাপনায় সালমানের বিশাল পারিশ্রমিক এখনও ধরাছোঁয়ার বাইরে।

এখন দেখার বিষয়, অজয় দেবগনের উপস্থিতি ‘ক্রাইম পেট্রোল’-এর নতুন মৌসুমে দর্শকদের কতটা আকৃষ্ট করতে পারে।

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com