সর্বশেষ
দুই গোলে পিছিয়েও নাপোলিকে হারাল ইন্টার, শেষ মুহূর্তে নায়ক লাউতারো সংকটকে পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী ৭৫০ কেজি মাদক জব্দের মামলায় টিভি উপস্থাপিকাসহ ১২ জনের মৃত্যুদণ্ড প্রতারণার মামলায় হাইকোর্টে জামিন পেলেন বিদিশা হরমুজে ফের উত্তাপ, মার্কিন জাহাজে হামলার পর অন্য দেশগুলোকেও ইরানের হুঁশিয়ারি ৩৬ হাজার ফুট উচ্চতায় এয়ার ইন্ডিয়ার বিমানে তিন হাইড্রোলিক ব্যবস্থা বিকল, আহত ২৪ বাড্ডায় ফার্নিচারের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস একা হাতে মৃতপ্রায় নদী বাঁচিয়ে বিদেশি চাকরির প্রস্তাব পেলেন তরুণ বিশ্বসুন্দরীর মুকুট জিতলেন ডমিনিকান রিপাবলিকের জোহেইরি মোলা ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ১০, আহত ৬

জ্বালানি সংকটে বিকল্প খুঁজছে সরকার, আফ্রিকা থেকেও আসতে পারে আমদানি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬ | ১:১১ পিএম

জ্বালানি সংকটে বিকল্প খুঁজছে সরকার, আফ্রিকা থেকেও আসতে পারে আমদানি

দেশের জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎসের সন্ধান করছে সরকার। প্রয়োজন হলে আফ্রিকা থেকেও জ্বালানি আমদানি করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

শনিবার সকালে আসন্ন জাতিসংঘ সম্মেলন ও বাংলাদেশ ব্র্যান্ডিং বিষয়ক এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শামা ওবায়েদ ইসলাম বলেন, জ্বালানি সংকট মোকাবিলায় সম্ভাব্য সব বিকল্প উৎস নিয়ে কাজ করছে সরকার। প্রয়োজন অনুযায়ী আফ্রিকার দেশগুলো থেকেও জ্বালানি আমদানির উদ্যোগ নেওয়া হতে পারে।

তিনি বলেন, বাংলাদেশের রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনতে সরকার কাজ করছে। তৈরি পোশাকের পাশাপাশি পাট ও পাটজাত পণ্যের রপ্তানি বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

দেশের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘১৭ বছরের অত্যাচার-অনাচার থেকে আমরা একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে এসেছি। বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে।’

তিনি আরও বলেন, গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার পর এবারই প্রথম বাংলাদেশের প্রধানমন্ত্রী জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নেবেন।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com