নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬ | ১২:৫১ পিএম

রাজধানীর মহাখালী রেলগেট এলাকায় ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির একটি পরিত্যক্ত সাততলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে এ আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে তেজগাঁও ফায়ার স্টেশন থেকে তিনটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, সকালে মহাখালীর এস কে টাওয়ারের পার্শ্ববর্তী একটি ভবনে হঠাৎ আগুন লাগার খবর পাওয়া যায়। সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়।
সূত্র আরও জানায়, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, তা জানা যায়নি।




© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত