সর্বশেষ
ট্রাম্পের হুঁশিয়ারির পর কানাডার সদস্যপদ প্রস্তাব থেকে সরে এলো ইইউ টঙ্গীবাড়ীতে অনুমোদনহীন মেলার স্টল অপসারণ করল প্রশাসন ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য করার ইঙ্গিত ট্রাম্পের মুরাদনগর হাসপাতালে মন্ত্রীর আকস্মিক পরিদর্শন, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা জানুয়ারি থেকে স্থানীয় সরকার নির্বাচন, অবাধ ও নিরপেক্ষ ভোটের আশ্বাস প্রতিমন্ত্রীর বিজয়নগরে কিশোরীকে উত্ত্যক্তের প্রতিবাদে সংঘর্ষ, আহত ১০; ৫ বাড়িতে ভাঙচুর-লুটপাটের অভিযোগ গাজীপুরে বাবাকে হত্যার পর আত্মগোপনে, প্রতিবেশীর বাড়ি থেকে ছেলে আটক সৌদি আরবের তেল শোধনাগারে হামলার দাবি, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম চিত্রনায়িকা সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগমের ইন্তেকাল সমৃদ্ধ ভবিষ্যৎ গড়তে ঢাকা-টোকিও সম্পর্ক জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর

ডেঙ্গু রোগীদের দায়িত্বের চিঠি এলো, তার আগেই চলে গেলেন চিকিৎসক আঁচল

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬ | ৮:১৮ এএম

ডেঙ্গু রোগীদের দায়িত্বের চিঠি এলো, তার আগেই চলে গেলেন চিকিৎসক আঁচল

ডেঙ্গু রোগীদের সেবা দিতে নতুন দায়িত্ব পেয়েছিলেন চিকিৎসক আঁচল রায়। দায়িত্ব বণ্টনের চিঠিও পৌঁছেছিল হাসপাতালে। কিন্তু সেই দায়িত্ব নেওয়ার আগেই ডেঙ্গুতে প্রাণ হারালেন ৪২তম বিসিএসের এই চিকিৎসক।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ৮টা ২০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালের আইসিইউতে মারা যান ৩০ বছর বয়সী ডা. আঁচল রায়।

তিনি রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী রেজিস্ট্রার ছিলেন। তার পদায়ন ছিল হাসপাতালের নিউরোলজি বিভাগে। সম্প্রতি তাকে রেসপিরেটরি মেডিসিন বিভাগে সংযুক্ত করা হয়েছিল।

স্বামী বিপ্লব চন্দ্র দাস জানান, ডেঙ্গু আক্রান্ত হওয়ার পর চার দিন বাসায় চিকিৎসা নেন আঁচল। পঞ্চম দিনে রক্তে প্লাটিলেটের মাত্রা মারাত্মকভাবে কমে গেলে তার অবস্থার অবনতি হয়।

পরে তাকে স্কয়ার হাসপাতালের এইচডিইউতে ভর্তি করা হয়। অবস্থার আরও অবনতি হলে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সাফল্যের পথে এগোচ্ছিলেন আঁচল

মাত্র ৩০ বছর বয়সেই ইন্টারনাল মেডিসিনে এফসিপিএস মিড-টার্ম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন ডা. আঁচল রায়।

এ ছাড়া এমআরসিপি (যুক্তরাজ্য) পরীক্ষার প্রথম পর্বও সফলভাবে সম্পন্ন করেছিলেন তিনি। ৪২তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সরকারি চাকরিতে যোগ দিয়েছিলেন আঁচল।

স্বামী বিপ্লব চন্দ্র দাস বলেন, ‘আঁচল এফসিপিএস মিড-টার্ম ও এমআরসিপি পার্ট ওয়ান পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর আমরা খুবই খুশি ছিলাম। আমার তাকে নিয়ে খুব গর্ব হতো।’

জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে (নিপোর্ট) কর্মরত বিপ্লবের সঙ্গে নোয়াখালী মেডিকেল কলেজে পড়ার সময় আঁচলের পরিচয় হয়। তিন বছর প্রেমের পর তারা বিয়ে করেন।

মাত্র ১৭ মাস আগে বিয়ে হয়েছিল তাদের। আঁচলের বেড়ে ওঠা ঢাকায় হলেও তার দাদাবাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। বিপ্লবের বাড়ি বরিশালে।
ডেঙ্গুতে সেপ্টেম্বরেই মৃত্যু ১২৮

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রোববার সকাল ৮টা পর্যন্ত চলতি বছর দেশে ডেঙ্গুতে ২২৫ জনের মৃত্যু হয়েছে।

এর মধ্যে শুধু সেপ্টেম্বরেই প্রাণ হারিয়েছেন ১২৮ জন। চলতি বছরের মাসভিত্তিক হিসাবে সেপ্টেম্বরেই ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি।

ডেঙ্গু রোগীদের সেবার দায়িত্বের চিঠি পৌঁছেছিল হাসপাতালে। কিন্তু সেই দায়িত্ব নেওয়ার আগেই থেমে গেল তরুণ চিকিৎসক ডা. আঁচল রায়ের সম্ভাবনাময় জীবন।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com