সর্বশেষ
চিকিৎসকদের অবহেলায় রোগীর ক্ষতি যেন না হয়: প্রতিমন্ত্রী টুকু ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সাবেক মিস সুইজারল্যান্ডের আইনজীবী তালিকাভুক্তিতে সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর, কার্যকর ২০৩০ থেকে গাজায় গণহত্যা অব্যাহত, ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘের নতুন অভিযোগ টুপটুপ রেস্তোরাঁয় আগুনে নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, নিখোঁজ শিক্ষিকা মুক্তা জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: তারেক রহমান একাদশে ভর্তির আবেদনের শেষ সুযোগ আজ, রাত ৮টায় শেষ হচ্ছে সময় গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণে বগুড়ায় আদালত চত্বরে তরুণীকে জোর করে মাইক্রোবাসে তোলার চেষ্টা ব্যালন ডি’অরে ১৩ পুরস্কার, কে জিতলেন কোন বিভাগে

গাজীপুরে স্বামীকে আটকে রেখে পোশাকশ্রমিককে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তারে অভিযান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬ | ১০:৫৬ পিএম

গাজীপুরে স্বামীকে আটকে রেখে পোশাকশ্রমিককে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তারে অভিযান

গাজীপুরের শ্রীপুরে স্বামীকে আটকে রেখে এক পোশাকশ্রমিককে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও দুজনকে আসামি করে শ্রীপুর থানায় মামলা করেছেন ভুক্তভোগী। তাঁকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালালেও তাঁদের পাওয়া যায়নি।

মামলার এজাহার অনুযায়ী, অভিযুক্তরা হলেন সিলেটের কোতোয়ালি থানার মাজারখানা এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে মো. ফারুক (৩২) এবং শ্রীপুরের গাজীপুর ইউনিয়নের ধনুয়া গ্রামের মৃত সুলতান মুন্সির ছেলে নয়ন (১৯)। ফারুক শ্রীপুরের ধনুয়া দক্ষিণপাড়া এলাকার আক্তার হোসেন দোলনের বাড়ির ভাড়াটিয়া। এ ঘটনায় অজ্ঞাতপরিচয় আরও দুজনকে আসামি করা হয়েছে।

ভুক্তভোগী ওই পোশাকশ্রমিক স্বামীর সঙ্গে শ্রীপুরের নয়নপুর গ্রামের একটি বাড়িতে ভাড়া থাকেন। তিনি স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করেন।

এজাহারে বলা হয়েছে, গত সোমবার (১২ অক্টোবর) রাত ৯টার দিকে ফারুক ওই নারীর স্বামীকে ডেকে নিয়ে একটি কক্ষে আটকে রাখেন। পরে নয়ন ভুক্তভোগীর ভাড়া বাসায় গিয়ে তাঁকে টেনেহিঁচড়ে একটি পরিত্যক্ত টিনশেড বাড়ির কক্ষে নিয়ে যান। সেখানে ফারুক ও নয়ন তাঁকে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে। এ সময় বাইরে পাহারায় থাকা অজ্ঞাতপরিচয় আরও দুজনও তাঁকে ধর্ষণ করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগীর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যান বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

ওসি মোহাম্মদ শাহীনুর আলম জানান, মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। ভুক্তভোগীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com