সর্বশেষ
আলাদিনের চেরাগ বিএডিসির উপ-সহকারী পরিচালকের ঘরে ! নুন আনতে পান্তা ফুরানো সেই দেলোয়ার এখন শতকোটি টাকার মালিক! ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য করার ইঙ্গিত ট্রাম্পের মুরাদনগর হাসপাতালে মন্ত্রীর আকস্মিক পরিদর্শন, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা জানুয়ারি থেকে স্থানীয় সরকার নির্বাচন, অবাধ ও নিরপেক্ষ ভোটের আশ্বাস প্রতিমন্ত্রীর বিজয়নগরে কিশোরীকে উত্ত্যক্তের প্রতিবাদে সংঘর্ষ, আহত ১০; ৫ বাড়িতে ভাঙচুর-লুটপাটের অভিযোগ গাজীপুরে বাবাকে হত্যার পর আত্মগোপনে, প্রতিবেশীর বাড়ি থেকে ছেলে আটক সৌদি আরবের তেল শোধনাগারে হামলার দাবি, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম চিত্রনায়িকা সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগমের ইন্তেকাল সমৃদ্ধ ভবিষ্যৎ গড়তে ঢাকা-টোকিও সম্পর্ক জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর শনিবার এইচএসসির ফল প্রকাশ, অনলাইনে ও এসএমএসে জানবেন যেভাবে

জেদ্দায় বৃহত্তর নোয়াখালী সমিতির মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬ | ১১:০৯ পিএম

জেদ্দায় বৃহত্তর নোয়াখালী সমিতির মতবিনিময় সভা

সৌদি আরবের জেদ্দায় নোয়াখালী জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ আজাদের সঙ্গে মতবিনিময় সভা করেছে বৃহত্তর নোয়াখালী সমিতি। সভায় নোয়াখালীকে বিভাগ ঘোষণা এবং প্রবাসীদের জন্য হাসপাতাল প্রতিষ্ঠাসহ বিভিন্ন দাবি তুলে ধরেন সমিতির নেতারা।

পবিত্র ওমরাহ হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে অবস্থানকালে হারুনুর রশিদ আজাদের আগমন উপলক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

বৃহত্তর নোয়াখালী সমিতির সভাপতি ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হারুনুর রশিদ আজাদ। সংগঠনের সাধারণ সম্পাদক শেখ জাকির হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা ছিলেন সৌদি–বাংলা বিজনেস অ্যান্ড ইনভেস্টরস ফোরামের সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আলহাজ আবদুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেদ্দা মহানগর বিএনপির সভাপতি সিআইপি কেফায়েত উল্লাহ চৌধুরী কিসমত, ইউছুফ খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় সমিতির নেতারা নোয়াখালীকে বিভাগ ঘোষণার পাশাপাশি প্রবাসীদের জন্য একটি হাসপাতাল প্রতিষ্ঠার দাবি জানান। এ ছাড়া নোয়াখালীর উন্নয়ন ও প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তাঁরা।

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com