সর্বশেষ
অনুমতি ছাড়াই বিদেশে ইউপি সদস্য, ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা বাংলাদেশ-সৌদি সরাসরি ফ্লাইট বাড়ছে, সপ্তাহে ৪৯ থেকে ৮৪ স্ত্রীর ভালোবাসায় নিজের বাড়িকেই বানালেন ‘তাজমহল’ ট্রাম্পের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি ইরানের তামিমকে টপকে টেস্টে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক মোমিনুল আরামকোর শোধনাগারে হুতিদের জোড়া ড্রোন হামলা, দায় স্বীকার পেট্রোল পাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে টিপার চালকের মৃত্যু হঠাৎ পানির স্রোত-ধ্বংসাবশেষ, উত্তরাখণ্ডে সুড়ঙ্গ ধসে নিহত ৭ ‘ভিনি জুনিয়র আইন’ বাদ দিল লা লিগা, সময়ক্ষেপণ ঠেকাতে থাকছে নতুন নিয়ম রিয়াদে ইরাকের উচ্চপর্যায়ের নিরাপত্তা প্রতিনিধিদল, গুরুত্ব পাচ্ছে আঞ্চলিক নিরাপত্তা

হবিগঞ্জে শাশুড়ি হত্যায় জামাতার যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১১ অগাস্ট ২০২৬ | ৫:১৫ পিএম

হবিগঞ্জে শাশুড়ি হত্যায় জামাতার যাবজ্জীবন

হবিগঞ্জের চুনারুঘাটে শাশুড়ি হত্যা মামলায় জামাতা মো. আব্দুল কাদির মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক কাঁকন দে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আব্দুল কাদির মিয়া (৫০) চুনারুঘাট উপজেলার টেকারঘাট গ্রামের মৃত রেজ্জাক মিয়ার ছেলে। আদালতের স্টেনোগ্রাফার মো. মুখলেছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, আসামি কাদির মিয়ার স্ত্রী বীনা সরকার বিদেশ থেকে টাকা পাঠানো নিয়ে তার মায়ের সঙ্গে বিরোধে জড়ান। এরই জের ধরে ২০১২ সালের ৬ মার্চ দুপুরে চুনারুঘাট উপজেলার দুধপাতিল গ্রামে শ্বশুরবাড়ির রান্নাঘরে গিয়ে দা দিয়ে শাশুড়ি হাজেরা খাতুন ওরফে মুল্লুক চানকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেন কাদির মিয়া।

এ ঘটনায় নিহতের ছেলে মো. মনির সরকার বাদী হয়ে একমাত্র কাদির মিয়াকে আসামি করে চুনারুঘাট থানায় মামলা করেন। ২০১২ সালের ৮ মে পুলিশ তদন্ত শেষে আদালতে জার্জশিট দাখিল করে।

মামলায় রাষ্ট্রপক্ষের ১৪ জন সাক্ষীর জবানবন্দি ও জেরা শেষে মঙ্গলবার এ রায় ঘোষণা করেন আদালত। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে অনুপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত পিপি মো. আফজাল হোসেন। তিনি জানান, রাষ্ট্রপক্ষ মামলাটি সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে এবং রাষ্ট্রপক্ষ এ ধরনের হত্যা মামলা পরিচালনায় ভবিষ্যতেও সক্রিয় ভূমিকা পালন করবে।

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com